1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোহনগঞ্জে নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার 

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০৪ বার পঠিত
 নেত্রকোনার মোহনগঞ্জের টুনাই নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রোববার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার গাগলাজুর ইউনিয়নের টুনাই নদী থেকে মধ্য বয়সী ওই ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি আমিনুল ইসলাম  জানান, ধনু নদী বা অন্য কোন নদী দিয়ে লাশ ভেসে এখানে এসেছে বলে ধারণা করা হচ্ছে।  পরিচয় সনাক্তে সিবিআইয়ের সাথে কথা বলেছি। তারা প্রযুক্তির মাধ্যমে  ওই ব্যক্তির পরিচয় সনাক্তে কাজ করবে। এছাড়া দেশের সকল থানায় এ বিষয়ে বার্তা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, কয়েকদিন আগে হত্যার পর লাশ পানিতে ফেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। ফলে দেহটি পঁচে গলে গিয়েছে। সোমবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK