1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ব্যাংক কর্মকর্তার আত্মহত্যা চার সাংবাদিককে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নাজমুল হোসেন, লক্ষ্মীপুর প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১২২ বার পঠিত

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা মোস্তফা তারেক ইকবালের আত্মহত্যার ঘটনায় গ্রেপ্তার চার সাংবাদিককে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন এ আদেশ প্রদান করেন।

আদালতের জিআরও (জেনারেল রেজিস্ট্রার অফিসার) ও কোর্ট পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযুক্তদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এতে আদালত দুই দিনের জন্য অভিযুক্তদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

অভিযুক্তরা হলেন- ইত্তেফাকের প্রতিনিধি জাকির হোসেন মোস্তান, যায়যায় দিনের বেলায়েত হোসেন, সমকালের জাকির হোসেন ও মানবকণ্ঠের শাখাওয়াত হোসেন। তারা সকলেই রামগঞ্জ উপজেলা প্রতিনিধি।

অন্য দিকে রামগঞ্জ প্রেস ক্লাবের জ্যেষ্ঠ চার সাংবাদিকের মুক্তি ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে শনিবার সকালে প্রতিবাদ সভা করা হয়েছে। রামগঞ্জ উপজেলা কর্মরত সাংবাদিকরা ওই সভা করেন।

সভায় রামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আবু তাহেরসহ সাংবাদিকরা জানান, ১ কোটি ২৫ লাখ টাকা আত্মসাতের ঘটনায় তথ্য সংগ্রহের জন্য রামগঞ্জ পল্লী সঞ্চয় ব্যাংকে যান চার সাংবাদিক। ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক বিবি রাহিমা প্রশিক্ষণে থাকায় ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলেন ইকবাল। তবে তিনি কোনো তথ্য না দিয়ে সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণ করেন। সাংবাদিকরা তথ্য না পেয়ে পল্লী সঞ্চয় ব্যাংকের ভিডিওচিত্র ধারণ করে চলে আসেন। পরে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে লাফিয়ে ইকবাল আত্মহত্যা করেন। এই আত্মহত্যার পেছনের প্রকৃত ঘটনা উদঘাটন করার জোরালো দাবি জানান তারা।

বাদীর আইনজীবী হাছিবুর রহমান বলেন, আমরা অভিযুক্তদের ৭ দিনের রিমান্ড চেয়েছিলাম। আদালত বিষয়টি আমলে নিয়ে জেলগেটে জিজ্ঞাসাবাদের জন্য নির্দেশ দিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK