1. admin@anantabangla.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
**নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?** **নেত্রকোনায় ১১ বছরে ১১ হত্যাকাণ্ড, রহস্যের জট খোলেনি—দায় কার?** **ধুনট উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি, এক বছর মেয়াদে নেতৃত্বে কারা—নেপথ্যে কী বার্তা?**

**নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?**

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

**নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?**

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা :

নেত্রকোনার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ভারতীয় কম্বল, কয়লা, গরু, মদসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ—বিজিবি। বৃহস্পতিবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত জেলার বিভিন্ন সীমান্তে এসব অভিযান পরিচালনা করে বিজিবি।

অভিযানে ভারতীয় ১৬৭ পিস কম্বল, ১৫ হাজার ৩৬০ কেজি কয়লা, দুটি গরু, ৪৮ বোতল ভারতীয় মদ, ৫৪০ পিস বাঁশ এবং তিনটি নৌকা জব্দ করা হয়। এছাড়া ২০০ কেজি বাংলাদেশি রসুনও জব্দ করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের মোট সিজার মূল্য ১৪ লাখ ২৩ হাজার টাকা।

বিজিবির ৩১ ব্যাটালিয়ন জানায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভরতপুর, কচুগড়া, বিজয়পুর, মাধুপাড়া, ভবানীপুর, চারুয়াপাড়া ও বরুয়াকোনা বিওপির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।জব্দ করা কম্বল, কয়লা, রসুন ও অন্যান্য মালামাল সংশ্লিষ্ট কাস্টমস অফিসে এবং বাঁশ বনবিট অফিসে জমা দেওয়ার প্রক্রিয়া চলছে। আর জব্দ করা গরু কাস্টমস প্রতিনিধির সমন্বয়ে নিলাম করা হবে।এদিকে, মদ জমা দেওয়া হবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK