1. admin@anantabangla.com : admin :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?** **নেত্রকোনায় ১১ বছরে ১১ হত্যাকাণ্ড, রহস্যের জট খোলেনি—দায় কার?** **ধুনট উপজেলা প্রেসক্লাবে নতুন কমিটি, এক বছর মেয়াদে নেতৃত্বে কারা—নেপথ্যে কী বার্তা?** ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বহিরাগতদের এলাকা ছাড়ার নির্দেশ, নেপথ্যে কী? **প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যা, ঘটনার নেপথ্যে কী?**

মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৬৬ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলায় সংবাদ সংগ্রহ ও তথ্য জানতে চাওয়ায় সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন স্থানীয় পত্রিকা নোয়াখালীর বার্তা’-র সম্পাদক এবং ‘ঢাকা টাইমস’-এর চাটখিল উপজেলা প্রতিনিধি ও চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম রিয়াদ। এ ঘটনায় সুন্দরপুর আবসার উদ্দীন পাটোয়ারী বাড়ি মাদক ব্যবসায়ী মোতাহের হোসেন মোতা (৫০), তার ছেলে প্রান্ত, ফাহিমসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের বিরুদ্ধে চাটখিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে চাটখিল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সুন্দরপুর গ্রামের আফসার উদ্দিন পাটোয়ারী বাড়ির সংলগ্ন মোতাহের হোসেনের দোকানের সামনের এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে মসজিদের দানবাক্স চুরির ঘটনা ঘটছিল। এই সকল চুরি সংঘবদ্ধ এই মাদক ব্যবসায়ীদের মাধ্যমেই সংঘটিত হচ্ছিল বলে এলাকাবাসীর অভিযোগ রয়েছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর সুন্দরপুর ছমর উদ্দিন তপদার বাড়ির জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরির ঘটনার পর আজ শনিবার (৩১ মার্চ) সকালে স্থানীয় লোকজন অভিযুক্ত দুজনকে আটক করে থানায় সোর্পদ করেন। পরবর্তীতে জানা যায়, এলাকার সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের অন্যতম সদস্য মোতাহের হোসেন ওই চুরির টাকা নিজের জিম্মায় রাখেন। সংবাদকর্মী হিসেবে বাদী এ বিষয়ে মোতাহের হোসেনের কাছে বিস্তারিত জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা করে।

অভিযোগ রয়েছে, অভিযুক্ত মাদক ব্যবসায়ীরা কিল, ঘুষি, লাথি এবং লোহার রড দিয়ে বাদীর হাত, পা, বুক, পিঠ ও মাথায় এলোপাতাড়ি পিটিয়ে জখম করেন। এ সময় আরমান হোসেন নামের আরো একজনকে উদ্দেশ্যে গুরুতর আহত করা হয়। পরবর্তীতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করেন।

সাংবাদিক নেতার ওপর এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চাটখিল উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও দৈনিক যুগান্তরের চাটখিল উপজেলা প্রতিনিধি মো. আবু তৈয়ব এবং চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ।

সাংবাদিক নেতা মো. আবু তৈয়ব ক্ষোভ প্রকাশ করে বলেন, “সংবাদ সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে একজন সংবাদকর্মীর ওপর সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী ও চোর চক্রের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা অবিলম্বে এই হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।”

এছাড়া চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ বলেন, “স্বাধীন সাংবাদিকতার ওপর এই আঘাত অত্যন্ত কাপুরুষোচিত। আমরা অবিলম্বে আসামিদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

এ বিষয়ে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, “সংবাদকর্মীর ওপর হামলার ঘটনায় থানায় মামলা গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশ কাজ করছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK