1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
রমজানের আগেই অমর একুশে বইমেলা, ২০২৭ সালের আয়োজন শুরু ৭ জানুয়ারি টাঙ্গন নদী থেকে প্রভাবশালী মহলের নেতৃত্বে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্নঃ চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগে অসহায় ও দুস্থদের মধ্যে মশারি বিতরণ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে হেরোইনসহ একজন গ্রেপ্তার। নামাজ পড়াতে প্রতিদিন ৫ হাজার সিঁড়ি পাড়ি ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রেস ব্রিফিং। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েনঃ রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অঙ্গীকার শুক্রবার থেকে বিএনপি মনোনয়ন ফরম বিক্রয় শুরু

রমজানের আগেই অমর একুশে বইমেলা, ২০২৭ সালের আয়োজন শুরু ৭ জানুয়ারি

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত

রমজানের আগেই অমর একুশে বইমেলা, ২০২৭ সালের আয়োজন শুরু ৭ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

২০২৭ সালের অমর একুশে বইমেলা আগামী ৭ জানুয়ারি শুরু হয়ে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। পবিত্র রমজান মাসে মেলা আয়োজন এড়াতে প্রকাশকদের প্রস্তাবের ভিত্তিতে এ সময়সূচি নির্ধারণ করেছে বাংলা একাডেমি।

রোববার (১৮ অক্টোবর ২০২৬) বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে, ১৩ অক্টোবর ২০২৬ তারিখে বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে বইমেলার আয়োজন নিয়ে প্রকাশক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহেদ উর রহমান এবং মন্ত্রণালয়ের সচিব ইয়াসমিন বেগম উপস্থিত ছিলেন।

সভায় প্রকাশক প্রতিনিধিদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে মেলার তারিখ নির্ধারণ করা হয়। পরে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রস্তাব গ্রহণ করে বাংলা একাডেমি আনুষ্ঠানিকভাবে নতুন সময়সূচি ঘোষণা করে।

প্রকাশকদের ভাষ্য অনুযায়ী, ২০২৬ সালের বইমেলার অভিজ্ঞতা থেকেই সময় পরিবর্তনের দাবি জোরালো হয়। গত বছর ২৬ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৫ মার্চ পর্যন্ত চলা মেলায় বিক্রি আশানুরূপ হয়নি। রমজান মাসে মেলা আয়োজনের কারণে পাঠকসমাগম ও বেচাকেনায় প্রভাব পড়েছিল বলে দাবি করেন তাঁরা।

বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, সমিতির সদস্যরা সম্মিলিতভাবে জানুয়ারিতে মেলা আয়োজনের প্রস্তাব দেন। পরে বাংলা একাডেমি সেই প্রস্তাব গ্রহণ করে।

প্রকাশকদের প্রত্যাশা, নতুন সময়সূচিতে পাঠকসমাগম ও বই বিক্রি বাড়বে। তবে ফেব্রুয়ারিকেন্দ্রিক দীর্ঘদিনের ঐতিহ্যের বাইরে জানুয়ারিতে বইমেলার এ আয়োজন পাঠক ও প্রকাশকদের মধ্যে কতটা সাড়া ফেলে, তা নির্ধারিত হবে মেলা শুরু হওয়ার পরই।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK