1. admin@anantabangla.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রেস ব্রিফিং। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েনঃ রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অঙ্গীকার শুক্রবার থেকে বিএনপি মনোনয়ন ফরম বিক্রয় শুরু ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ Ernest Miller Hemingway ( 21July 1899 – 02 July 1961) : রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলীঃ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইফিড্রিন সিরাপ ও ভ্যানসহ আটক ২ঃ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ থাকবেঃ

তাপস রায়।

দিনাজপুর প্রিতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর সাপ্তাহিক ছুটিসহ টানা ৮ দিন বন্ধ থাকবে। বন্দর দিয়ে আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম শাহিন মন্ডল।

বাংলা হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম শাহিন মন্ডল জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগামী ১৭ অক্টোবর থেকে ২২ অক্টোবর পর্যন্ত ভারত থেকে কোনো পণ্যের আমদানি-রপ্তানি করা হবেনা। ২৩ অক্টোবর শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকবে। আগামী ২৪ অক্টোবর শনিবার থেকে দুই দেশের বাণিজ্যিক কার্যক্রম পূর্বের নিয়মে চালু করা হবে।

জানা গেছে, বাংলাহিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠন সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে ভারতের হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি রাজেশ কুমার স্বাক্ষরিত চিঠির মাধ্যমে ৬ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে। এর মধ্যে শুক্র ও শনিবার বাংলাদেশে সরকারি ছুটি হওয়ায় মোট ৮ দিন বন্ধ থাকছে এই স্থলবন্দরটি।

 

হিলি কাস্টমস স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, দুর্গাপূজা উপলক্ষে ভারতীয় হিলি কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড এক্সপোর্টার ও আমদানি রফতানি সংগঠন দেশের হিলি স্থলবন্দরের ব্যবসায়ীদের চিঠি দিয়ে আমদানি-রফতানি বন্ধ রাখার কথা জানিয়েছে। তবে আমাদের হিলি শুল্ক স্টেশনের দপ্তর খোলা থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ ওসি মো. জাকির হোসেন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের আমদানি রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের বৈধ পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানান তিনি।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK