1. admin@anantabangla.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন প্রেস ব্রিফিং। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি স্থলবন্দর টানা ৮ দিন আমদানি রফতানি বন্ধ থাকবে দুর্গাপূজায় চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির ৫ প্লাটুন সদস্য মোতায়েনঃ রামপালে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় সরকারি কর্মকর্তা ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেসি সেশন অনুষ্ঠিত, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও সাইবার সচেতনতায় অঙ্গীকার শুক্রবার থেকে বিএনপি মনোনয়ন ফরম বিক্রয় শুরু ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হামলা চিরিরবন্দরে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধনঃ Ernest Miller Hemingway ( 21July 1899 – 02 July 1961) : রুহিয়ায় ২৫ বছর ধরে সাইকেলে সংবাদপত্র বিলি, জীবিকার সংগ্রামে হাসান আলীঃ শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ইফিড্রিন সিরাপ ও ভ্যানসহ আটক ২ঃ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার-২ঃ

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার-২ঃ
অহিদুজ্জামান রিপন।
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি- দৈনিক অনন্ত বাংলা।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে পুলিশি অভিযানে ২০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) বিকেল ৫টা ৫ মিনিটে গোমস্তাপুর থানাধীন চৌডালা ইউনিয়নের গড়িয়া বাজার গ্রামের একটি আমবাগান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন— গোমস্তাপুর থানার গড়িয়া বাজার গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে মোঃ শাজাহান আলী (৪৮) এবং শিবগঞ্জ থানার হাজার বিথী গ্রামের মোঃ সাজেমান আলীর ছেলে মোঃ রিয়াজ উদ্দীন (২৪)।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ জেনারুল শেখের নেতৃত্বে একদল পুলিশ গড়িয়া বাজার এলাকার সেতু পাইকারের আমবাগানে অভিযান চালিয়ে তাদের আটক করে। পরবর্তীতে তাদের তল্লাশি করে ২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ মাদকের ভয়াল থাবা থেকে জনগণকে রক্ষায় জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে এবং তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলে আশ্বাস দিয়েছে জেলা পুলিশ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK