1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৭ বছর আন্দোলন সংগ্রামের পর ছাত্র-জনতার গণঅভ্যূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন- ডাঃ আনোয়ার 

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫৯ বার পঠিত
নেত্রকোনা জেলা বিএনপির আহবায়ক বিশিষ্ট অর্থোপেডিক চিকিৎসক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রামের পর ছাত্র-জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন হয়েছে। এখনও আন্দোলন শেষ হয়ে যায়নি। সংস্কার কাজ দ্রুত শেষ করে আগামী দেড় দুই বছর পর একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলেই চলমান আন্দোলন শেষ হবে।
স্বৈরাচারী খুনি হাসিনা সরকার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও দেশকে অস্থিতিশীল করতে নানা ধরনের ষড়যন্ত্র করছে। শনিবার সকাল ১১টায় স্থানীয় পাবলিক হলে নেত্রকোনা জেলা শ্রমিক দল আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির ভাষনে এসব কথা বলেন তিনি। নেত্রকোনা জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আকিকুর রেজা খান খোকনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক তারিফুর রহমান রিপনের সঞ্চালনায় কর্মী সভা উদ্বোধন করেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-মহিলা বিষয়ক সম্পাদক হামিদা খাতুন।
এসময় তিনি শ্রমিক দলসহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ইস্পাত কঠিন ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলার আহবান জানান। কর্মী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জিপি এডভোকেট মাহফুজুল হক, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় শ্রমিক দলের সহ-সভাপতি মেহেদী আলী খান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এস এম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, জেলা তাতী দলের সভাপতি সাইফুদ্দিন খান লেলিন ও শ্রমিক দলের নেতা শিবলী সাদিক, সাবেক শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদিকা ও বর্তমান জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি লিপি আক্তার রুনা,জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক হাফিজা আক্তার,প্রমূখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK