1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ২৩৫ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
চাটখিলে কর্মরত সাংবাদিকদের অন্যতম সংগঠন ‘চাটখিল সাংবাদিক ফোরাম’-এর উদ্যোগে এক আনন্দঘন পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক সমাজ ও সুধীজনদের মিলনমেলায় পরিণত হয়। চাটখিল সাংবাদিক ফোরামের সভাপতি আবু তৈয়ব-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফারুক সিদ্দিকী ফরহাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ফোরামের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান, চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, উপজেলা বিএনপির সদস্য সচিব জিএস ফরিদ, পৌর বিএনপির সদস্য সচিব আহছানুল হক মাসুদ এবং বিএনপি নেতা সামছুল আরেফিন শামীম।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আলী হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী ফারুক হোসেন। শিক্ষা অঙ্গনের প্রতিনিধিদের মধ্যে মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোরশেদ আলম স্বপন, সাধারণ সম্পাদক আব্দুল হাই, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুল মন্নান, চাটখিল মহিলা ডিগ্রি কলেজের অধ্যাপক গালিব মো. ইকবাল, সোমপাড়া কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান শেখ এবং বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
চাটখিল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রফিক উল্যাহ খোকন, চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি হাসিব আল আমিন, ইসলামিক টিভির জেলা প্রতিনিধি কামরুল কানন, বিজয় টিভির জেলা প্রতিনিধি শেখ ফরিদ চাটখিল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আনিস আহমেদ হানিফ সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রিয়াদসহ চাটখিলে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।
বক্তারা চাটখিলের উন্নয়নে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ লেখনী এবং সামাজিক ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ আলম, ছাত্র প্রতিনিধি গোলাপ হোসেন ফরহাদ, রনি সহ স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। আনন্দঘন এই মিলনমেলা শেষে উপস্থিত সকলকে আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK