1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বিজিবির অভিযানে অস্ত্র মাদকসহ চার জন আটক

কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিজিবির পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও মাদকসহ ৪ অপরাধীকে আটক করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। বিজিবি জানায়, শুক্রবার সাড়ে ৭টার দিকে উপজেলার ইনসাফনগর এলাকা থেকে একটি দেশীয় পিস্তল, ৬ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল উদ্ধার করে চিলমারি বিওপির সদস্যরা। তবে কোন আসামি আটক করতে পারেনি তারা। রাতে অপর একটি অভিযানে উপজেলার ইনসাফনগর ক্রোফডনগর স্কুল এলাকা থেকে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজাসহ আল মামুন ইমন (২২), রাজিব হোসেন (২০) ও মুরাদ হোসেন (২৪) নামের তিন মাদক কারবারীকে আটক করে মহিষকুন্ডি আশ্রয়ন বিওপির বিজিবি সদস্যরা। অন্যদিকে ডাংমড়কা বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রাশেদুল ইসলাম (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে মহিষকুন্ডি বিওপির সদস্যরা।
এ বিষয়ে কুষ্টিয়া বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমান জানান, আটক আসামিসহ উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও মাদকসহ অন্যান্য মালামাল দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। যার আনুমনিক বাজার মূল্য ৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আউয়াল কবির জানায়, এসব ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। শনিবার সকালে আসামিদের কারাগারে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK