1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

মধ্যপ্রাচ্যে আরও ৫ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ২৫৬ বার পঠিত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির মধ্যে অতিরিক্ত প্রায় পাঁচ হাজার মেরিন ও নৌসেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, অঞ্চলে চলমান সামরিক তৎপরতা জোরদার করতে এই অতিরিক্ত সেনা পাঠানো হচ্ছে। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি আরও বাড়ানো হবে।
এর আগে এনবিসি নিউজ জানায়, প্রায় দুই হাজার ২০০ মেরিন সেনা নিয়ে একটি মার্কিন নৌবাহিনীর অ্যামফিবিয়াস অভিযাত্রী ইউনিটকে মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
এই ইউনিটটি তিনটি যুদ্ধজাহাজে করে সেখানে পৌঁছাবে। ইউনিটটি জাপানে অবস্থানরত ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের অংশ, যা সাধারণত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বিভিন্ন সামরিক কার্যক্রম পরিচালনা করে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এই সেনাদের সরাসরি ইরানের বিরুদ্ধে স্থলযুদ্ধে ব্যবহার করা হবে এমন কোনো সিদ্ধান্ত এখনো নিশ্চিত নয়। তবে প্রয়োজনে স্থল, আকাশ ও সমুদ্র তিন ক্ষেত্রেই সামরিক সক্ষমতা প্রদানে তারা প্রস্তুত থাকবে।
এই ইউনিটে এফ-৩৫ যুদ্ধবিমান এবং এমভি-২২ অসপ্রে উড়োজাহাজও রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK