1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাজধানীতে টিএইচএম কমিউনিটি বাংলাদেশ-এর ইফতার ও গ্লোবাল নেটওয়ার্কিং সেশন সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৫৭ বার পঠিত

​দেশের পর্যটন ও আতিথেয়তা খাতের উন্নয়ন এবং তরুণ সমাজকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রত্যয়ে ‘THM Community Bangladesh’-এর উদ্যোগে রাজধানীর ফার্মগেটস্থ হোটেল গিভেঞ্চি ইন্টারন্যাশনাল-এ সফলভাবে সম্পন্ন হয়েছে ‘Meet & Greet with Iftar’।

​অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ও মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা-এর এইচটিএম (HTM) বিভাগের চেয়ারম্যান আমিনুল আশরাফ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আশরাফুল মওলা । এছাড়াও ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা, ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং তেজগাঁও কলেজসহ বিভিন্ন নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন।
​অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা আশরাফুল মাওলা  তাঁর ভবিষ্যৎ ভিশন তুলে ধরে বলেন, “আমাদের লক্ষ্য হলো THM Community-কে এমন একটি উচ্চতায় নিয়ে যাওয়া, যাতে বাংলাদেশের পর্যটন খাত শুধু অভ্যন্তরীণভাবে নয়, বরং বিশ্বজুড়ে (Promote Worldwide) কার্যকরভাবে উপস্থাপিত হয়। সম্প্রতি নেপাল ভ্রমণে বিশ্বের বিভিন্ন দেশের পর্যটকদের সাথে আমার যে অভিজ্ঞতা হয়েছে, তা কাজে লাগিয়ে আমরা আমাদের দেশের পর্যটন সম্ভাবনাকে বিশ্ববাজারে আরও জোরালোভাবে প্রোমোট করতে চাই। ইনশাআল্লাহ, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ একদিন বিশ্বের অন্যতম প্রধান পর্যটন গন্তব্য হিসেবে আত্মপ্রকাশ করবে।”
​ইফতার মাহফিল শেষে অতিথিরা বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসারে THM Community Bangladesh-এর এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। অনুষ্ঠানটিতে প্লাটিনাম স্পন্সর হিসেবে ছিল আকীদাহ্ গ্লোবাল ট্যুরিজম এবং গোল্ড স্পন্সর হিসেবে ছিল স্বপ্ননীড় ট্যুর অ্যান্ড ট্রাভেল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK