1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

পূর্বধলায় বসতবাড়িতে হামলা, ভাংচুর ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পঠিত
নেত্রকোনার পূর্বধলায় বসতবাড়িতে হামলা-ভাঙচুর, মালামাল লুটপাট ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার। শুক্রবার (১ নভেম্বর) বিকালে পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের কার্যালয়ে লিখিত বক্তব্যে বিভিন্ন অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছেন রোজিনা-সাইদুল দম্পতি।
বক্তব্যে সাইদুলের স্ত্রী রোজিনা বলেন, আমার স্বামীর চাচাত ভাই এনামুলের মেয়ের সাথে তার ছেলের বিয়ে হয়। পারিবারিক বিরোধের জেরে তাদের সম্পর্কেও ফাটল ধরে এবং পারিবারিক দ্বন্ধের সৃষ্টি হয়। তারই ধারাবাহিতায় এনামুল এবং তার ভাই মোজাম্মেলের পরিবারের লোকজন তাদের পরিবারকে মারধর এবং হত্যার হুমকি দিয়ে আসছে। গত শনিবার (২৬ অক্টোবর) রোজিনার বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরের মালামাল লুণ্ঠন সহ প্রায় আড়াই লক্ষ টাকার ক্ষতিসাধন করেছে। এ বিষয়ে রোজিনা আক্তার থানায় একটি অভিযোগও দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি হামলাকারীদের বিরুদ্ধে কঠোর শান্তির দাবি জানিয়ে তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন, পূর্বধলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও বাংলাদেশ বুলেটিন উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি আনোয়ার হোসেন মন্ডল, ক্লাবের সাবেক সভাপতি ও আলোকিত বাংলাদেশ প্রতিনিধি হাবিবুর রহমান, ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দী প্রতিনিধি মো. খাইরুল ইসলাম, দৈনিক জবাবদিহি প্রতিনিধি সাগর আহমেদ জজ, দৈনিক সংলাপ জেলা প্রতিনিধি নুর উদ্দিন মন্ডল দুলাল,  রুপালি বাংলাদেশ জেলা প্রতিনিধি সুমন রাহাত, আজকের বসুন্ধরা প্রতিনিধি মো. নজরুল ইসলাম, একুশে নিউজ প্রতিনিধি ও শ্যামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আল-ইমরান, মানবজমিন প্রতিনিধি জুবায়ের হোসেন বাচ্চু, সাংবাদিক মজিবুর রহমান প্রমুখ।
এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, আমরা একটি অভিযোগ পেয়েছি, তদন্ত চলমান রয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK