1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

চাটখিল দারুল আরকাম দাখিল মাদরাসার গৌরবোজ্জ্বল সাফল্য: বৃত্তি পেল ১৬ জন

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৬৩৪ বার পঠিত

​হাসিবুর রহমান আপন, নিজস্ব প্রতিবেদক:

নোয়াখালীর চাটখিল উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান চাটখিল দারুল আরকাম দাখিল মাদরাসা এবারের মাদরাসা বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে। পুরো উপজেলায় মোট ২৭ জন শিক্ষার্থী বৃত্তি পাওয়ার গৌরব অর্জন করলেও, এককভাবে এই মাদরাসা থেকেই উত্তীর্ণ হয়েছে ১৬ জন শিক্ষার্থী।
​
​উপজেলা পর্যায়ের এই ফলাফলে দেখা যায়, চাটখিলের অন্যান্য সকল মাদরাসা মিলে যেখানে ১১ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে, সেখানে দারুল আরকাম দাখিল মাদরাসা একাই ১৬টি বৃত্তি ছিনিয়ে নিয়েছে। প্রতিষ্ঠানের এই ধারাবাহিক সাফল্যে চাটখিলজুড়ে ব্যাপক প্রশংসার সৃষ্টি হয়েছে।
​
​মাদরাসা সংশ্লিষ্টরা জানান, নিয়মতান্ত্রিক পাঠদান, শিক্ষকদের আন্তরিকতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এই বিশাল সাফল্য সম্ভব হয়েছে। উপজেলার শ্রেষ্ঠত্বের এই মুকুট ধরে রাখতে মাদরাসাটি দীর্ঘ দিন ধরে মানসম্মত শিক্ষা প্রদান করে আসছে।
​
​এই গৌরবোজ্জ্বল অর্জনে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। স্থানীয়রা মনে করছেন, চাটখিল দারুল আরকাম দাখিল মাদরাসা নোয়াখালী জেলার মধ্যে দ্বীনি শিক্ষার অন্যতম বাতিঘর হিসেবে নিজেদের প্রমাণ করেছে।
​

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK