1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নাগরিক শোকসভায় কবি অ্যাড. শাহ্ নেওয়াজ ফকিরকে স্মরণ

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫১ বার পঠিত
কবি ও সরলপ্রাণ ধর্মচিন্তক অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এর প্রয়াণে নেত্রকোনায় নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে শোকসভার আয়োজন করা হয়।
শোকসভা আয়োজন কমিটির আহবায়ক জেলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী’র সভাপতিত্বে সদস্য সচিব মো. শফিউল আলম খানের সঞ্চালনায় অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এঁর স্মরণে জীবনী পাঠ করেন শিক্ষক গোলাম মুক্তাদির।
এ ছাড়াও অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির এর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদার, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও জিপি অ্যাড. মাহফুজুল হক, অধ্যাপক মতিন্দ্র সরকার, অধ্যাপক ননী গোপাল সরকার, নেত্রকোনা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও কবি গোলাম মোস্তাফা, পিপি অ্যাড. আবুল হাসেম, জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, অ্যাড. মজিবুর রহমান মিলন, নারী ও শিশু বিশেষ ট্রাইব্যুনালের অ্যাড. পিপি নুরুল  কবির রুবেল, কবি তানভীর জাহান চৌধুরী, জেলা কৃষক দলের সভাপতি ও কেন্দ্রীয় কৃষক দলের ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন খান মিল্কীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নাগরিক শোকসভায় বক্তারা বলেন, অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির ছিলেন, একজন ধীমান, কবি ও সরলপ্রাণ ধর্মচিন্তক। তিনি সারা জীবন সাধারণ জনগণকে আইনি সহায়তা প্রদানের পাশাপাশি সমাজে ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে গেছেন। তার মৃত্যুতে যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা সহজে পূরণ সম্ভব নয়। বক্তারা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। অ্যাড. এ কে এম শাহ্ নেওয়াজ ফকির বার্ধক্যজনিত কারণে গত ২৫ অক্টোবর মৃত্যুবরণ করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK