1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নোয়াখালী-১: চাটখিলে ১১ দলীয় জোটের বিশাল শো-ডাউন, গণমিছিলে উত্তাল রাজপথ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৪৮ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে নির্বাচনী উত্তাপ ছড়িয়ে পড়েছে। এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহর সমর্থনে সোমবার বিকেলে চাটখিলে এক বিশাল নির্বাচনী জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বিকেল গড়াতেই চাটখিল কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে রূপ নেয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জোট মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ বলেন, “চাটখিল ও সোনাইমুড়ীর মানুষ দীর্ঘদিন ধরে সুশাসন ও প্রকৃত উন্নয়ন থেকে বঞ্চিত। জনগণের আমানত রক্ষা এবং একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণেই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আসন্ন নির্বাচনে ইনসাফ কায়েমের লক্ষ্যে ১১ দলীয় জোটের পক্ষে রায় দেওয়ার জন্য আমি সর্বস্তরের জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানাই।”

সমাবেশ শেষে একটি বিশাল গণমিছিল বের করা হয়। মিছিলটি চাটখিল পৌরসভার প্রধান প্রধান সড়ক ও বাণিজ্যিক এলাকাগুলো প্রদক্ষিণ করে। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পুরো শহর। নির্বাচনী এই শো-ডাউনকে জোটের শক্তির মহড়া হিসেবেই দেখছেন স্থানীয় সচেতন মহল।

চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহিউদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াত সহ-সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন, সোনাইমুড়ী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জনাব শাহাবুদ্দীন, ডাকসু কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মনির, ডাকসু বিজয় একাত্তর হল জিএস রাফিদ হাসান সাফওয়ান, চাটখিল পৌর জামায়াত আমীর মাওলানা আক্তার হোসেন।

সমাবেশে বক্তারা বলেন, তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে ডাকসু নেতাদের অংশগ্রহণ প্রমাণ করে যে, এবারের নির্বাচনে ছাত্র-জনতার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। মিছিলে উপজেলা ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ সমর্থক অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK