1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

অন্যান্য প্রার্থীদের প্রতি হাতপাখার প্রার্থীর চ্যালেঞ্জ: ‘আসুন একই টেবিলে বসে আলোচনা করি’

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০৪ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নির্বাচনী প্রচারণায় বাধা, পোস্টার ছেঁড়া এবং নেতাকর্মীদের হুমকির প্রতিবাদে সরব হয়েছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম (সিআইপি)। রোববার এক সংবাদ সম্মেলনে তিনি প্রতিপক্ষ প্রার্থীদের প্রতি রাজনৈতিক শিষ্টাচার বজায় রেখে ‘একই টেবিলে বসে আলোচনার অভিনব এক চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন।

বিকেল ৪টায় চাটখিল উপজেলার আজিজ সুপার মার্কেটের ৪র্থ তলায় আয়োজিত সংবাদ সম্মেলনে জহিরুল ইসলাম অভিযোগ করেন, হাতপাখার পক্ষে গণজোয়ার দেখে একটি পক্ষ ঈর্ষান্বিত হয়ে পড়েছে। তিনি বলেন, “আমাদের ব্যানার-পোস্টার ছিঁড়ে ফেলা হচ্ছে এবং নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে। এক পক্ষ যেমন মিথ্যাচার করছে, অন্য পক্ষ তেমনি ক্রমাগত বাধা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে।” এ ঘটনায় জেলা রিটার্নিং কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানানো হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

বিগত ১৫ বছরের রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, “চাটখিল-সোনাইমুড়ীর মানুষকে আর ধোঁকা দেবেন না। আমরা ধোঁকার মধ্যে থাকতে থাকতে আমাদের মৌলিক অধিকার হারিয়ে ফেলেছি। মানুষই বিচার করবে গত ১৫ বছর কারা তাদের পাশে ছিল আর কারা কেবল শোষণ করেছে।” তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের পরিশুদ্ধ হয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, “আসুন, কাদা ছোঁড়াছুড়ি বন্ধ করে আমরা একই টেবিলে বসি। মানুষের কল্যাণে কার কী পরিকল্পনা আছে, তা নিয়ে আলোচনা করি। আমরা মানুষের অধিকার নিয়ে কথা বলতে চাই।”

আগামী ১২ তারিখের নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্দেশে জহিরুল ইসলাম (সিআইপি) বলেন, “ভোটকেন্দ্রে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। আপনারা কোনো ভয় পাবেন না। নির্ভয়ে কেন্দ্রে গিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন।”
সংবাদ সম্মেলনে হাতপাখা প্রতীকের স্থানীয় পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK