1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

চাটখিল-সোনাইমুড়ীতে সন্ত্রাসী,চাঁদাবাজি চলবে না: ব্যারিস্টার খোকন

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেছেন, “চাটখিল ও সোনাইমুড়ীর মাটিতে কোনো ধরনের সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও দখলবাজির ঠাঁই হবে না। যারা জনগণের জানমালের ক্ষতি করবে কিংবা সাধারণ মানুষের ওপর জুলুম করবে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না।”

শুক্রবার ২৩ই জানুয়ারী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার ৭নং হাটপুকুরিয়া ইউনিয়ের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার খোকন নেতাকর্মীদের কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “রাজনীতি হবে মানুষের সেবার জন্য, ভয়ের রাজত্ব কায়েম করার জন্য নয়। আমরা এলাকায় শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর। ধানের শীষের বিজয় নিশ্চিত করার পাশাপাশি আমাদের নিশ্চিত করতে হবে যেন কোনো সাধারণ মানুষ হয়রানির শিকার না হয়।”

জিয়া স্মৃতি সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে উদিয়মান সমাজ সেবক ও ৭নং হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার আহমেদ কাজল এর সঞ্চালনায় ও নাসির উদ্দিন ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল পৌরসভা বিএনপির আহবায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, যুগ্ম আহবায়ক আহছানুল হক মাসুদ, চাটখিল উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা, জেলা যুবদলের অর্থ সম্পাদক মাহবুবুর রহমান জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন ভূঁইয়া লন্টুসহ প্রমুখ।

এর আগে দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ব্যারিস্টার খোকন হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভায় অংশ নেন। এসময় তিনি সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান শাসনামলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে আপনাদের অধিকার আদায় করতে হবে। কোনো অপশক্তির কাছে মাথা নত করা যাবে না।” অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নবগঠিত জিয়া স্মৃতি সংসদের কার্যালয় উদ্বোধন করেন। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়াও, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো: ইউসুফের প্রতিষ্ঠিত মসজিদ এবং মাদরাসা দেখার জন্য ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন আসেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK