1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

আল খিদমাহ ব্লাড সার্কেল বাংলাদেশ-এর পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা; সভাপতি ফাহাদ, সম্পাদক রাকিব

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ২৬৮ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক :

আর্তমানবতার সেবায় নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল খিদমাহ ব্লাড সার্কেল বাংলাদেশ’-এর ২০২৬-২০২৭ (০২) বছর মেয়াদের পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি ঘোষণা করা হয়েছে। আজ ১০ই জানুয়ারি, শনিবার রাত ১০টায় এক আনুষ্ঠানিক সভার মাধ্যমে আগামী দুই বছরের জন্য এই কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবদুল্লাহ মালেক ফাহাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ওমর ফারুক রাকিব।
কমিটির অন্যান্য উল্লেখযোগ্য দায়িত্বশীলরা হলেন— সহ-সভাপতি: মাহমুদুর রহমান আম্মার, ইয়াছিন নূর, রাকিব পাটোয়ারী ও আবদুর রহমান মিলন, যুগ্ম-সাধারণ সম্পাদক: আদনান রাফি, সাংগঠনিক সম্পাদক, আবদুল আজিজ। দপ্তর সম্পাদক, মুস্তাকিম শ্রাবণ।
সংগঠনের মূল চালিকাশক্তি রক্তদাতাদের সমন্বয়ে গঠিত ‘ডোনার বিষয়ক’ বিভাগে সম্পাদক হিসেবে সুলতান মাহমুদ নাজিম এবং প্রচার বিভাগে সম্পাদক হিসেবে জোবায়ের হোসেনের নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও চিকিৎসা, ক্রীড়া ও ধর্মীয় বিষয়ক সম্পাদকীয় পদে দক্ষ সংগঠকদের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটি ঘোষণা শেষে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, “রক্ত দান নয়, জীবন দান—এই ব্রত নিয়ে আমরা আর্তমানবতার সেবায় কাজ করে যাব। এই কমিটি আমাদের জন্য এক বিশাল আমানত। আমরা যেন সততার সাথে এই দায়িত্ব পালন করতে পারি, সেজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK