1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

বাগেরহাট রামপালে পরিবহন-আলমসাধু মুখোমুখি সংঘর্ষে নিহত- ১

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পঠিত

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:

বাগেরহাটের রামপালের মোংলা-খুলনা মহাসড়কের ফয়লাহাট বিমানবন্দরে পশ্চিম পাশে পরিবহনের ধাক্কায় ১জন আলমসাধু আরোহী নিহত হয়েছে।

৪ জানুয়ারি সকাল ৯:৩০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় মাধ্যমে জানা যায়, খুলনা-মোংলা মহাসড়কের ফয়লাহাট খান জাহান আলী বিমানবন্দর পশ্চিম পাশে একটি মোংলা টু খুলনা গামী যাত্রীবাহী পরিবহন ও বিপরীত দিক থেকে আসা রামপাল টু ফকিরহাট গামী আলম সাধুর মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ১ জন নিহত হন।

নিহত ব্যক্তি হলেন— বাগেরহাট জেলার ফকিরহাট থানার ১নং বালিয়াডাঙ্গার শাহ আলম হাওলাদার (৪২)।

দুর্ঘটনার সংবাদ পেয়ে কাটাখালী হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাটাখালী হাইওয়ে থানার পুলিশ জানান, নিহত শাহ আলম হাওলাদার (৪২) ফকিরহাট থেকে রামপাল আসার পথে খান জাহান আলী বিমানবন্দরের পশ্চিম পাশে দুর্ঘটনার ঘটে। ঘটনাস্থানেই শাহ আলম হাওলাদার নিহত হন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত ঘটলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK