1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নোয়াখালী-১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা ছাইফ উল্যার মিছিল, সমাবেশ ও গণসংযোগ

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি :

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা ছাইফ উল্যার মিছিল, সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে চাটখিল পৌর বাজারে এই মিছিল, সমাবেশ ও গণসংযোগ অনুষ্ঠিত হয়।

চাটখিল উপজেলা আমীর মাওলানা মহি উদ্দিন হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্যাহ।

বিকেলে চাটখিল কামিল মাদ্রাসা মাঠ থেকে মিছিলের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। চাটখিল পৌরবাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ ও গণসংযোগ শেষে সন্ধ্যায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অনুষ্ঠানে ৫ হাজারেরও বেশি নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে চাটখিল উপজেলা জামায়াতের আমীর মাওলানা মহি উদ্দিন হাসান বলেন, ‘সারাদেশে জামায়াতের ঈর্ষণীয় সাফল্য দেখে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের নেতা-কর্মী, প্রার্থীরকে আঘাত করা হচ্ছে। এই এলাকায় যদি কেউ এরকম দুঃসাহস করে, মানুষের জনরোষ থেকে তারা বাঁচবে না।’ এসময় তিনি বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতির জন্য তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে নোয়াখালী-১ (চাটখিল ও সোনাইমুড়ী আংশিক) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা ছাইফ উল্লাহ বলেন, ‘দাঁড়িপাল্লার প্রার্থী নির্বাচিত হলে এই আসনের দুটি পৌরসভাসহ পুরো এলাকাকে আধুনিকায়ন করা হবে। এই এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সকল পর্যায়ে উন্নয়ন কাজ করা হবে ইনশাআল্লাহ। দাঁড়িপাল্লা নির্বাচিত হলে এলাকায় চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজের কবর রচনা করা হবে। এদেশে আর কোন চাঁদাবাজকে মানুষ চায় না, সন্ত্রাসীদেরকে মানুষ চায় না, টেন্ডারবাজকে মানুষ চায় না।’ এ সময় তিনি নেতাকর্মীদেরকে বিজয় অর্জন করা পর্যন্ত সকলকে মাঠে থাকার অনুরোধ জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, চাটখিল উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ওমর ফারুক, চাটখিল পৌরসভা আমীর মাওলানা মো. আক্তার হোসেন, উপজেলা সেক্রেটারি মো. নূর হোসাইন রিয়াজসহ উপজেলা ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK