1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোহনগঞ্জে ভূমি অফিসের আদি চিত্র পাল্টে দিলেন ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা- কামাল হোসেন

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
দালালের দৌরাত্ম্য, দিনের পর দিন হয়রানি ও বাড়তি টাকা আদায়। ভূমি অফিস নিয়ে সেবাগ্রহীতা ও সাধারন মানুষের এমন ধারনা পাল্টে দিয়েছেন নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার ৫নং সমাজ সহিলদেও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন খান। তিনি মোহনগঞ্জের সমাজ সহিলদেও ইউনিয়নবাসীকে রিতিমতো অবাক করে দিয়েছেন।অপরদিকে মোহনগঞ্জে সকল ভূমি অফিসকে দালালমুক্ত ও অনলাইনভিত্তিক ভূমি অফিসে রুপান্তর করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুনের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি উপজেলা প্রশাসনের প্রধান হিসেবে দিন রাত পরিশ্রম করার ফলে ভূমি উপজেলার সকল অফিসে এখন আর দালালের দৌরাত্ম্য নেই এমন দাবি সেবা গ্রহীতাদের।
অন্যদিকে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন খান বলেন, স্থানীয় কিছু দালালকে অবৈধ সুবিধা না দেওয়ায় তারা আমার বিরুদ্ধে কিছুদন আগে ষড়যন্ত্র করে মিথ্যা সংবাদ প্রকাশ করেছিলো। তিনি বলেন, আমি এই ইউনিয়নের দায়িত্ব নেওয়ার পর থেকেই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছি। কিছু দালাল তাদের বেআইনি দাবি পূরণ না হওয়ায় নানা কিছুদিন আগে অপপ্রচার চালিয়েছে। ভূমি অফিসে সেবা নিতে আসা স্থানীয় ইউপি সদস্য দুলাল মিয়া বলেন, “এখানে সাধারণ মানুষ সহজেই সেবা পাচ্ছি, কারও কাছ থেকে টাকা চাওয়া হয়নি।
স্থানীয় সমাজসেবক হেলাল চৌধুরী বলেন,কিছু দালালচক্র সুযোগ না পেয়ে এই কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ করিয়েছে। এবিষয়ে ইউনিয়ন কৃষক দলের সদস্য আলেক মিয়া বলেন, আমাদের ভূমি অফিসে আমার জমি আমি নিজেই অনলাইনে আবেদন করে নামজারি করেছি। অতিরিক্ত কোনো টাকা খরচ হয়নি শুধু সরকারি ফি জমা দিয়েছি। তিনি বলেন, এই ভূমি অফিসের বর্তমান সেবায় আমি খুবই খুশি। তিনি সকলকে সরাসরি সমাজ সহিলদেও ভূমি অফিসে এসে ভূমি সংক্রান্ত সেবা নেওয়ার আহবান জানান।
সম্প্রতি সরেজমিনে সমাজ সহিলদেও ভূমি অফিসে গিয়ে দেখা যায়, গেইটে প্রবেশ করে একটু সামনে এগুতেই চোখে পড়বে পুরো অফিসের ফ্লু চার্ট। এর পাশেই সাঁটানো সিটিজেন চার্টার। এতে জমির নামজারি করতে খরচ,খতিয়ান তোলার খরচ, খাসজমি বন্দোবস্ত নিতে করণীয়,কোন বিষয়ে কার সঙ্গে কীভাবে যোগাযোগ করতে হবে। এসব তথ্য লেখা এছাড়া পুরো অফিস পরিপাটি করে সাজানো।এছাড়াও খুবই পরিপাটি ইউনিয়নের মৌজা ভিত্তিক ভূমি সংক্রান্তবিভিন্ন নথিপত্র লাল রংয়ের কাপড়ে মোড়ানো।
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা কামাল হোসেন খান জানান, পুরো অফিস দালাল মুক্ত করা হয়েছে। অফিসের সৌন্দর্যবর্ধনের জন্যেও পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তিনি বলেন,‘যার কাজ তাকেই সরাসরি আমার অফিসে আসতে উৎসাহ দিচ্ছি। অন্য কারো হাত দিয়ে আসা মানেই সেখানে দালাল ঢুকে পড়া। ফলে এখন সেবা গ্রহীতারা সরাসরি আমার অফিসে আসতে পারছেন। তিনি আরো বলেন, মোহনগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন স্যারের সার্বিক সহযোগীতায় ও মোহনগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ কাদের স্যারের সহযোগিতায় আমার অফিসকে একটি মডেল ইউনিয়ন ভূমি অফিস হিসেবে তৈরি করার চেষ্টা করছি, তাই আমি এই বিষয়ে ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষের সহযোগীতা কামনা করছি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK