1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

উন্নয়নের নামে অর্থ লোপাট করে বিদেশে পাচার করেছেন শেখ হাসিনা সরকার – মেজর হাফিজ

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী  মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, শেখ হাসিনা ছিলেন বিশ্বের সবচেয়ে নিষ্ঠুর শাসক। সন্ত্রাসের মাধ্যমে জনপ্রতিনিধি হয়ে দেশের অর্থ লুট করেছেন।  তার সরকার যেসব উন্নয়ন প্রকল্প নিয়েছেন সেসব প্রকল্পের কাজ না করে অর্থ লোপাট করেছেন এবং লুটকৃত অর্থ বিদেশে পাচার করেছেন। তার একজন মন্ত্রীর লন্ডনে ৩৬০ টি বাড়ি রয়েছে। এতে বোঝা যায় তখন দেশে উন্নয়নের নামে কি পরিমান লুটপাঠ হয়েছে।
বিএনপি জনগণের স্বর্থে রাজনীতি করে এবং আমরা জুলাই সনদে যেসব বিষয়ে স্বাক্ষর করেছি সেগুলো আমরা মেনে নিবো। নতুন কোনা দাবী দাওয়া আমরা মেনে নিব না।
শনিবার (১৫ নভেম্বর)  দুপুরে লালমোহন সরকারি শাহবাজপুর কলেজ মাঠে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং  অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
মেজর হাফিজ আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে ছয় মাস আগে আমার মনোনয়ন কনফার্ম করেছে। কিন্তু আনুষ্ঠানিক ভাবে ঘোষণার অপেক্ষোয় ছিলাম। গত ৩ নভেম্বর বিএনপির চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিক ঘোষণা করা হয়। দল মনোনয়ন দিয়েছে। এখন আমি লালমোহন বাসীর কাছে আছি। তিনি উপস্থিত দলীয় নেতাকর্মী, সমর্থক ও জনসাধারনকে প্রশ্ন করে বলেন, আপনারা কি আমাকে মনোনয়ন দিয়েছেন? আমি কী নির্বাচন করবো? উপস্থিত প্রায় অর্ধলক্ষ জনতা দুহাত উচিয়ে তাকে সমর্থন জানান।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল এর সঞ্চলনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু,  উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শফিউল্যাহ হাওলাদার, সোহেল আজীজ শাহীন, অধ্যক্ষ ফরিদ উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটওয়ারী,  উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক প্রভাষক রেজাউর রহমান শাহিনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK