1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশে উম্মুক্ত পাঠাগার স্থাপন করলেন ছাত্রদল নেতা হাসিবুর রহমান অভি

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ১৬২ বার পঠিত

শিক্ষার্থীদের মেধা বিকাশ ও জ্ঞান অর্জনের লক্ষ্যে লক্ষ্মীপুরে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে উম্মুক্ত পাঠাগার স্থাপন করেছেন ছাত্রদল নেতা হাসিবুর রহমান অভি।মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি এ পাঠাগারগুলো উদ্বোধন করেন।এ উপলক্ষে লক্ষ্মীপুর শহরের আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, এবং পৌর শহীদ স্মৃতি একাডেমি-এ একযোগে পাঠাগারের উদ্বোধন করা হয়। প্রতিটি পাঠাগারে প্রায় অর্ধশতাধিক বই রাখা হয়েছে, যার মধ্যে রয়েছে গল্প, কবিতা, প্রবন্ধ, রাজনৈতিক, ইসলামিক ও অন্যান্য শিক্ষামূলক বই। শিক্ষার্থীরা ইচ্ছামত বই নিয়ে পড়াশোনা করতে পারবেন। জানা যায়, ছাত্রদল নেতা হাসিবুর রহমান অভি এই উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নির্দেশনায়। মেধাভিত্তিক রাজনীতি চর্চার লক্ষ্যে ছাত্রদল নেতা অভি এই কার্যক্রম শুরু করেছেন, যাতে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবই নয়, বরং নানা বিষয়ে জ্ঞান লাভ করতে পারে। লক্ষ্মীপুরের শিক্ষার্থীরা এই উদ্যোগকে ইতিবাচক বলে উল্লেখ করেছেন। তারা বলছেন, “এ ধরনের উদ্যোগ ছাত্র রাজনীতির সঠিক দিক। ছাত্ররাজনীতি শিক্ষাবান্ধব হতে হবে, শিক্ষা ধ্বংস নয়। উম্মুক্ত পাঠাগারের মাধ্যমে আমরা নানা বিষয়ের বই পড়তে পারব, যা আমাদের জ্ঞান বৃদ্ধিতে সাহায্য করবে।”

 

লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমির প্রধান শিক্ষক আওলাদ হোসেন বলেন, “আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি সাপোর্ট করি না, তবে এমন কার্যক্রম শিক্ষার্থীদের মেধা ও জ্ঞান বিকাশে সহায়ক হলে আমরা তাদের পাশে থাকব। পাঠাগার স্থাপন একটি ভালো উদ্যোগ, এবং আমরা এটি সমর্থন করি।”হাসিবুর রহমান অভি জানান, “আগামীতে আরো প্রতিষ্ঠানেও এই উম্মুক্ত পাঠাগার স্থাপন করা হবে। আমাদের লক্ষ্য হলো, শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরেও নানা বিষয়ের জ্ঞান দেওয়া, যাতে তারা সঠিকভাবে আগামী দিনের জন্য প্রস্তুত হতে পারে।” এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোভেল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর আরিফ, দপ্তর সম্পাদক জাকির পাটোয়ারী, ছাত্রদল নেতা জাহিদ হোসেন হৃদয় প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK