1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাস খাদে, আহত ১০

আহসান হাবিব, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ 
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার পঠিত
ঠাকুরগাঁও বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) দুপুরে ভূল্লী বাজার ব্র্যাক অফিস এলাকায় ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে দিনাজপুর থেকে পঞ্চগড়গামী  আনিকা এক্সপ্রেস একটি বাস ভূল্লী বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক আসা দ্রুতগামী একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ এড়াতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে ভূল্লী থানা পুলিশ ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে।
ভূল্লী থানার সেকেন্ড অফিসার দীন মোহাম্মদ বলেন, এক মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার কারণে কিছু সময় যানচলাচল বন্ধ ছিল। আমরা দ্রুত সেখানে গিয়ে যান চলাচল স্বাভাবিক করেছি।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK