1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নকলায় কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২০৭ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নকলায় কৃষি কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন। সরকারি দায়িত্ব পালনরত অবস্থায় শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার মোরসালিন মেহেদী ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও দোষীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ৩ টায় নেত্রকোনা জেলা কৃষিবিদ ইনস্টিটিউশন ও নেত্রকোনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ীর যৌথ আয়োজনে শহরের থানার মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নেত্রকোনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ মোঃ আমিরুল ইসলামের সভাপতিত্বে কৃষিবিদ মোঃ শরীফুল হাসান উপপরিচালক (বীজ উৎপাদন) বিএডিসি নেত্রকোনা, কৃষিবিদ ড. চন্দন কুমার মহাপাত্র জেলা প্রশিক্ষণ অফিসার (ডিএই) খামার বাড়ি নেত্রকোনা,কৃষিবিদ মুকশেদুল হক অতিরিক্ত উপপরিচালক (পিপি) ডিএই খামার বাড়ি নেত্রকোনা।
এসময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ আব্দুল আওয়াল, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) রাকিবুল হাসান সহ, সকল উপজেলা কৃষি অফিসার ও অতিরিক্ত কৃষি অফিসার এবং জেলা মৎস্য অফিস,জেলা প্রাণী সম্পদ অফিস, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ধান গবেষণা নেত্রকোনার প্রতিনিধি সহ কৃষি সংশ্লিষ্ট প্রতিনিধিরা।
উক্ত মানববন্ধনে বক্তারা বলেন,“কৃষি ও কৃষকের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তারা।তাঁদের ওপর এমন নৃশংস হামলা কেবল ব্যক্তিগত আক্রমণ নয়,বরং রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো ও সেবাদান ব্যবস্থার ওপর আঘাত।”কৃষি কর্মকর্তা শাহারিয়ার মোরসালিন মেহেদীর উপর হামলাকারীকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। তাঁরা আরও বলেন,“কর্তব্যরত অবস্থায় অফিস কক্ষে একজন সরকারি কর্মকর্তার ওপর বর্বরোচিত হামলা কোনোভাবেই ক্ষমার যোগ্য নয়। এ ধরনের ঘটনা কর্মকর্তাদের মনোবলকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করে।” বক্তারা আহত কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদীর দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁর নিরাপত্তা ও প্রশাসনিক সহায়তা নিশ্চিতের আহ্বান জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK