1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী দেলাওয়ার হোসেনের উঠান বৈঠক

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত
আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও, প্রতিনিধি:
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যায় রুহিয়া থানার রুহিয়া ডাকবাংলো মাঠে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি খাত সহ ঠাকুরগাঁওয়ের অবকাঠামো উন্নয়ন, নিরাপদ ঠাকুরগাঁও গঠনে নিজের ভাবনা তুলে ধরে বলেন, আগামীতে ঠাকুরগাঁওয়ে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ সমৃদ্ধ বিশ্বমানের কর্মমুখী শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন, অত্যাধুনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন হাসপাতাল স্থাপন এবং ঠাকুরগাঁওয়ে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের মাধ্যমে সকল নাগরিকের জন্য উন্নত ও সাশ্রয়ী চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। ঠাকুরগাঁওয়ের কৃষিনির্ভর অর্থনীতিকে আরো গতিশীল করতে আধুনিক কৃষি প্রযুক্তির সংযোজন, কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা সহ কৃষকদের সার্বিক সহায়তার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। উক্ত নির্বাচনী উঠান বৈঠকে ঠাকুরগাঁও-১ আসেনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মোঃ দেলাওয়ার হোসেন এসব বক্তব্য রাখেন।
১নং রুহিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আনোয়ারুল হক নুরইর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ সফিজুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ দেলাওয়ার হোসেন।
এ সময় অন্যদের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী রুহিয়া থানা আমীর মোঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, রুহিয়া থানা শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ আব্দুল মান্নান, ১নং রুহিয়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ সভাপতি মোঃ সাইদুর রহমান, পেশাজীবি নেতা মোস্তাফিজুর রহমানসহ রুহিয়া থানাধীন বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK