1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা বন্ধে প্রশাসনের অভিযান, রামগতিতে বিক্ষোভ–অবরোধ

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ৭৯ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুরে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। আজ শুক্রবার সকাল থেকে রামগতি উপজেলার চর আফজাল ও চর বাদাম এলাকায় দ্বিতীয় দিনের মতো এই অভিযান চলছে। দুই দিনে পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। সপ্তাহব্যাপী এই অভিযান চলবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, শুধু রামগতি ও কমলনগর উপজেলায় ৫২টি ইটভাটার মধ্যে ৪৯টি অবৈধ। পুরো জেলায় অবৈধ ইটভাটার সংখ্যা শতাধিক। এসব ভাটা বন্ধে প্রশাসন কঠোর অবস্থান নিয়েছে।
এরই মধ্যে বৃহস্পতিবার বিকেলে রামগতির চৌধুরী বাজার এলাকায় অভিযানে গেলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও হামলার চেষ্টার ঘটনা ঘটে। প্রশাসনের গাড়িবহর আটকে রাখা হয়। এ ঘটনায় ৬০০ জন অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে রামগতি থানায় মামলা করা হয়েছে। মামলাটি করেছেন পরিবেশ অধিদপ্তরের সহকারী বায়োকেমিস্ট মোজাম্মেল হক। তবে দুপুর পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “অভিযানে হামলার ঘটনায় মামলা হয়েছে। জড়িতদের ধরতে অভিযান চলছে। অপরাধীদের ছাড় দেওয়া হবে না।”
লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ পাঠান বলেন, “রামগতি ও কমলনগরে ৫২টি ইটভাটার মধ্যে ৪৯টি অবৈধ। জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে সাত দিনের অভিযান চলছে। ভাটা ভেঙে দেওয়ার পর যাতে আবার চালু করতে না পারে, সেটি নিশ্চিত করা হবে।”
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বিকেলে রামগতির চর আফজাল এলাকায় ওয়াহাব ইটভাটা গুঁড়িয়ে দিয়ে ফেরার পথে প্রশাসনের গাড়িবহর চৌধুরী বাজারে পৌঁছালে কয়েক শ শ্রমিক ও এলাকাবাসী সড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে অবরোধ করে। কর্মকর্তাদের অবরুদ্ধ করে হামলার চেষ্টা চালানো হয়। পরে প্রশাসনের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং কর্মকর্তারা নিরাপদে উপজেলা কার্যালয়ে ফেরেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK