1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

স্কুল শিক্ষককে আটকের প্রতিবাদে দূর্গাপুরে শিক্ষার্থীদের মানববন্ধন

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১০৩ বার পঠিত
সোহেল খান দূর্জয়, নেত্রকোনা :
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আল আসাদকে মিথ্যা মামলা দিয়ে আটক করার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ এক মানববন্ধন করেছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে ঝাঞ্জাইল-শ্যামগঞ্জ মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বুধবার রাত ৮ ঘটিকার দিকে বড়বাট্রা এলাকার নিজ বাড়ী থেকে ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আল আসাদকে আটক করে থানায় নিয়ে আসে দুর্গাপুর থানা পুলিশ। পরবর্তীতে ওই শিক্ষককে রাজনৈতিক মামলায় আটক দেখিয়ে বৃহস্পতিবার সকালে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। পরে বিজ্ঞ আদালত তার জামিন না মঞ্জুর করে ওই শিক্ষককে জেল হাজতে প্রেরণ করেন।
ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আমরা স্কুলে এসে জানতে পারি আমাদের প্রিয় আসাদ স্যারকে মিথ্যা মামলায় এরেস্ট করা হয়েছে। এরই প্রতিবাদে মহাসড়ক অবরোধ করে আমরা মানববন্ধন করেছি। স্যারের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে স্যারকে মুক্তি না দিলে আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।
ওই বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান বলেন, ধর্মীয় শিক্ষক আল আসাদ সরাসরি কোন রাজনৈতিক দলের সাথে সক্রিয় নয়। যদি তাকে রাজনৈতিক কোন মামলায় দিয়ে আটক করা হয়, তাহলে তার প্রতি অবিচার করা হবে। স্থানীয় কোন কোন্দলের কারনে তাকে আটক করা হতে পারে। সামনে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা, এই সময়ে একজন শিক্ষককে অহেতুক আটক এটা কোন ক্রমেই কাম্য নয়। দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, রাজনৈতিক মামলায় ওই বিদ্যালয়ের শিক্ষককে আটক করা হয়েছে। পরবর্তিতে বৃহস্পতিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK