1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নির্মাণের ছয় মাস না যেতেই ফাটল ধরেছে জেলা পরিষদের রাস্তায়

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৪৮ বার পঠিত

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর এলাকায় জেলা পরিষদের অর্থায়নে নির্মিত একটি সড়ক নির্মাণের ছয় মাস না যেতেই ভেঙে পড়েছে। এতে করে স্থানীয় বাসিন্দারা চরম ভোগান্তিতে পড়েছেন। সামনে বর্ষা মৌসুমে এ সড়ক দিয়ে চলাচল আরও দুরূহ হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন তারা।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩–২৪ অর্থবছরে লক্ষ্মীপুর জেলা পরিষদের ৩ লাখ টাকার বরাদ্দে মো. আলী আজ্জম মাষ্টার সড়ক সিসি করণের কাজ সম্পন্ন করা হয়। কিন্তু কাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই সড়কের বিভিন্ন স্থানে ফাটল ও ভাঙন দেখা দেয়।

এলাকাবাসীর অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে। তারা দ্রুত টেকসই সংস্কারের দাবি জানিয়েছেন।

জেলা পরিষদের নথি অনুযায়ী, কাজটির সময় ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী হিসেবে দায়িত্বে ছিলেন মো. নাজিমুল হক। তিনি ২০১৯ সালের ২০ আগস্ট থেকে ২০২৪ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ওই পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি তিনি সহকারী প্রকৌশলী হিসেবে পুনরায় যোগদান করেন।

এ বিষয়ে জানতে চাইলে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার বলেন, “বিষয়টি আমি শুনেছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK