1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে সবজি এলাকার চাহিদা মিটিয়ে যাচ্ছে রাজধানীসহ সারাদেশে

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ১৩০ বার পঠিত
আহসান হাবিব রুবেল ঠাকুরগাঁও প্রতিনিধি:
বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড় ও ঠাকুরগাঁও সবজি উৎপাদনে এখন এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। উঁচু জমি ও উর্বর মাটির কারণে এই দুই জেলায় বছরজুড়ে নানা জাতের সবজি চাষ হচ্ছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখন এসব সবজি যাচ্ছে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে। লাউ, করলা, ঝিঙ্গা, বেগুন, কয়তা, চালকুমড়ো, ফুলকপি, বাঁধাকপি, মুলা, পেঁপে, শিমসহ নানা জাতের সবজি এখান থেকে প্রতিদিন ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে। সবজিচাষে ভালো দাম পাওয়ায় কৃষকরাও হচ্ছেন লাভবান। বর্তমানে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার অন্তর্গত ১৪ নং রাজাগাঁও ইউনিয়নের খড়িবাড়ি এলাকায় গড়ে উঠেছে বড় আকারের সবজির আরৎ। এখান থেকে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টি ট্রাক সবজি লোড হয়ে দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়। সবজি চাষি সিরাজুল ইসলাম বলেন, আগে শুধু ধান আর আলু চাষ করতাম। এখন সবজি চাষ করে বেশি লাভ পাচ্ছি। স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকায় মাল পাঠাতে পারছি, এতে আমাদের আয়ও বেড়েছে।
আরেক চাষি তপন রায় বলেন, মাটির গুণগত মান ভালো থাকায় এখানে সবজি উৎপাদন বেশি হয়। সরকার যদি আরও ঠান্ডা সংরক্ষণাগার ও পরিবহন সুবিধা দেয়, তাহলে আমরা আরও বেশি সবজি উৎপাদন করতে পারবো।
সবজি পাইকার আজাহারুল ইসলাম ও আশরাফুল ইসলাম বলেন, প্রতিদিন আমাদের আরৎ থেকে ৩০টির মতো ট্রাক সবজি ঢাকার কারওয়ান বাজার, গাবতলী, যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন স্থানে ও জেলায় যায়। ঠাকুরগাঁওয়ের সবজির এখন সারাদেশে ভালো চাহিদা রয়েছে। ফলে একদিকে যেমন কৃষকরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, অন্যদিকে রাজধানীর বাজারেও ঠাকুরগাঁওয়ের তাজা সবজির জোগান নিশ্চিত হচ্ছে।
১নং রুহিয়া ইউনিয়ন কৃষি উপ-সহকারী কর্মকর্তা তপন রায় ও জুয়েল হক বলেন, চলতি মোসুমে রুহিয়া সহ রুহিয়ার আশেপাশের ইউনিয়নে প্রায় ৪০০ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। আমার সব সময় পরামর্শ ও সার্বিক সহযোগিতা করার চেষ্টা করতেছি।এখানকার সবজি স্থানীয় চাহিদা পূরণ করে বিভিন্ন জেলায় যায়। কৃষি বিভাগের পক্ষ থেকে আধুনিকপদ্ধতিতে সবজি চাষ ও রোগবালাই দূর করার জন্য সার্বক্ষনিক পরামর্শ দেওয়া হচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK