1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোংলা খুলনা মহাসড়কে মর্মান্তিক দুর্ঘটনায় স্কুল শিক্ষক সহ নিহত ৩

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬৯ বার পঠিত
শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাটের মোংলা-খুলনা মহাসড়কের বাবুর বাড়ি নামক স্থানে মার্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক সহ মোটরসাইকেলর ৩ আরহী নিহত হয়েছে।
মঙ্গলবার (০৪ অক্টোবর) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৬টায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে ।
নিহতরা হলেন, মৃত আব্বাস আলী ইজারাদারের পুত্র জামির ইজারাদর (৫৫), মৃত শেখ শাহাদাত হোসেনের পুত্র মিজান শেখ (৫৫), ও মনিন্দির হালদারের পুত্র হরিপদ হালদার (৬০) । তারা প্রত্যেকেই বাগেরহাটের রামপাল উপজেলার কালেখারবেড়ের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মংলা খুলনা মহাসড়কের চেয়ারম্যানের মোড় থেকে একটি রাজনৈতিক প্রোগ্রাম শেষে নিহত জামির ইজাদারের ব্যাক্তিগত মটর সাইকেলে (বাগেরহাট হ- ১২৯৫৭১) তারা বাড়ি ফিরছিলেন । এসময় বিপরীত দিক থেকে আসা খুলনাগামী একটি যানবাহন তাদের সজোরে ধাক্কা দিলে ছিটকে ঘটনাস্থলে তিন জনের মৃত্যু হয় । এতে খুলনা মংলা মহাসড়কে যানজট সৃষ্টি হয় ।
নিহত জামির ইজারাদার রামপাল উপজেলার রাজনগর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, অপর দুজন স্থানীয় ব্যাবসায়ী।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জাফর আহমেদ জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK