1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লালমোহনে অগ্নিকান্ডে  বসতঘর ভস্মীভূত 

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৭৫ বার পঠিত
লালমোহন (ভোলা) প্রতিনিধি: 
ভোলার লালমোহন উপজেলায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে মো. ইউসুফ নামে এক অটোরিকশা চালকের বসতঘর। মঙ্গলবার সকালে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মফিজ উদ্দিন হাওলাদার বাড়ি সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।
অটোরিকশা চালক মো. ইউসুফ বলেন, প্রতিদিনের মতো আজও সকাল বেলা অটোরিকশা নিয়ে বের হই। হঠাৎ এলাকা থেকে ফোন করে জানানো হয় আমার বসতঘরে আগুন লেগেছে। খবর পেয়ে এসে দেখি সবকিছু পুড়ে গেছে। ঘরের ভেতর থাকা কোনো কিছুই রক্ষা করা যায়নি। স্ত্রী-সন্তানদের নিয়ে টিনশেড এই বসতঘরটিতেই থাকতাম। গত এক বছর আগে ঘরটি নির্মাণ করেছি। আজ ঘরটি আগুনে পুড়ে সম্পূর্ণ ছাই হয়ে গেছে। এতে আমার অন্তত ৬ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। অটোরিকশা চালিয়ে সামান্য করি। এই আয় দিয়ে কিভাবে নতুন করে আবার ঘরটি নির্মাণ করবো তা নিয়েই এখন চরম দুশ্চিন্তায় পড়েছি।
লালমোহন উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. খোরশেদ আলম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুনে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি।
অপরদিকে খবর পেয়ে লালমোহন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালকের বসতঘর পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পলাশ সমাদ্দার। তারা তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত অটোরিকশা চালককে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK