1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কালা চাঁদকে হারিয়ে দিশেহারা তার পরিবার

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: 

সড়ক দূর্ঘটনায় কালা চাঁদকে হারিয়ে দিশেহারা তার পরিবার। কালা চাঁদ (৫৭) নোয়াখালী জেলার চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নোয়াখোলা গ্রামের মনা ড্রাইভার বাড়ির মৃত চিত্তরঞ্জনের সন্তান।

সোমবার (৩ নভেম্বর) তার স্ত্রী শিউলি রানী দে’র সাথে কথা বলে তাদের পারিবারিক অসহায়ত্বের কথা জানা যায়। তার মেয়ে কৃষা রানী দে একাদশ শ্রেণি পাশ করলেও ছেলে স্বরন কুমার দে এখনো সপ্তম শ্রেণিতে পড়ে। পারিবারিক কিছু ধারদেনাও আছে তাদের। সবকিছু মিলিয়ে উপার্জনক্ষম স্বামীকে হারিয়ে দিশেহারা পরিবারটি।

পারিবারিক সূত্রে যানা যায়, চাটখিল উপজেলার খিলপাড়া বাজারের একটি মুদি দোকানে ম্যানেজারের চাকুরি করতেন নিহত কালা চাঁদ। গত ১৮ অক্টোবর (শনিবার) বিকেলে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হয় তিনি। ঘটনার দিন দোকানের জন্য মুদি মালামাল আনার জন্য একটি ছোট পিকআপ ভ্যান নিয়ে চৌমুহনীর দিকে যাচ্ছিলেন তিনি। চন্দ্রগঞ্জ বাজারের পাশে তাকে বহন করা পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগলে মারাত্মকভাবে আহত হন কালা চাঁদ। তাকে উদ্ধার করে প্রথমে পাশ্ববর্তী চৌমুহনী চৌরাস্তার একটি বেসরকারি হাসপাতালে এবং পরবর্তীতে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। নোয়াখালী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ১৮ অক্টোবর রাতে নিহতের নিজ বাড়িতে শেষকৃত্য সম্পন্ন করা হয়।

নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মানিক বলেন, ‘আমি পরিবারটির খোঁজ খবর নিয়েছি, তাদের পাশে থাকার চেষ্টা করছি। তাদের পারিবারিক কিছু ধারদেনার কথাও শুনেছি। আমরা দেখছি, কীভাবে পরিবারটিকে সহায়তা করা যায়।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK