সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
“সাম্য ও সমতায়, দেশ গরবে সমবায়” এই পতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় ৫৪ তম জাতীয় সমবায় দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোনা জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের আয়োজনে (১ নভেম্বর) শনিবার সকাল ১১টায় নেত্রকোনা জেলা প্রশাসনের হল রুমে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় নেত্রকোনা জেলা সমবায় কর্মকর্তা সুমন চন্দ্র পাল উক্ত দিবসের সভাপতিত্ব করেন এবং জেলা সমবায় কার্যালয়ের উপসহকারী নিবন্ধক মোছাম্মাৎ আফরোজা খাতুন সঞ্চালনা করেন। সমবায় দিবস উপলক্ষ্যে র্যালী,পতাকা উত্তোলন ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। এসময় উন্নয়নের স্বার্থে ঋণ দানকে আরও সহজ, অনাদায় ঋন আদায়ে করণীয়, সমবায় সমিতিগুলোর বেদখল হয়ে যাওয়া অবকাঠামোর উদ্ধার বিষয়ে আলোচনা করে জেলা প্রশাসক।
উক্ত সমবায় দিবসে এসময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) সদর সহ অন্যান্য কর্মকর্তা এবং জেলার সমবায় সমিতিগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশ গঠন ও অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিশ্চিতকল্পে সমবায় ভিত্তিক গ্রামীন অর্থনৈতিক ব্যবস্থা প্রচলনের পদক্ষেপ গ্রহন করেছিলেন। প্রান্তিক জনগোষ্ঠি ও গ্রামীন উন্নয়নে নেত্রকোনা জেলাধীন কেন্দ্রীয় সমবায় সমিতিগুলো বিশেষ ভূমিকা পালন করছে। মৎসজীবী সমবায় সমিতির সদস্যদের জীবন মান উন্নয়নে জাল যার জলা তার নীতি করায় প্রকৃত মৎসজীবী সদস্যদের ব্যাপক আর্থিক উন্নয়ন সাধিত হচ্ছে। এছাড়াও মহিলা সমবায় সমিতি গঠন করায় সমিতির সদস্যদের মাঝে উৎপাদনমুখী কার্যক্রম সৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। শুধু তাই নয় সমিতির মাধ্যমে ঋণ নিয়ে সমিতির সদস্যদের ভাগ্যের পরিবর্তন ঘটছে। সকল সমবায় সমিতির সদস্যদের জীবন মান উন্নয়নে সর্বদায় কাজ করার জন্য সকল সমবায় সমিতির সদস্যদের পরামর্শ দেওয়াসহ বিভিন্ন উদ্যোগ গ্রহন করা হয়েছে। আগামীতে সকল সমবায় সমিতির সদস্যরা তাদের জীবন মানউন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাবেন এমনটাই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।