1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় জাকের পার্টির শান্তি ও স্হিতিশীলতার আহবানে সাংগঠনিক জনসভা ও র‌্যালি অনুষ্ঠিত

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
সোহেল খান দূর্জয় ‎নেত্রকোনা :
শান্তি ও স্থিতিশীলতার আহবানে প্রতিষ্ঠার লক্ষ্যে জাকের পার্টির চেয়ারম্যানের নির্দেশে সারা দেশে চলমান সাংগঠনিক জনসভা ও র‌্যালি নেত্রকোনায় অনুষ্ঠিত হয়েছে।
‎
নেত্রকোনা কালেক্টর মাঠে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দিনব্যাপী আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ড. সায়েম আমীর ফয়সল এবং জাকের পার্টির কেন্দ্রীয় মহিলা ফ্রন্ডের সাধারণ সম্পাদিকা ও জাকের পার্টির কেন্দ্রীয় ছাত্রীফ্রন্ডের সভানেত্রী ফারাহ্ আমীর ফয়সল।
জাকের পার্টির নেত্রকোনা পৌর শাখা ও জাকের পার্টির জেলার সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে শান্তি ও স্হিতিশীলতার আহবানে সাংগঠনিক জনসভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন জাকের পার্টি নেত্রকোনা জেলা শাখার সভাপতি মানিক সরকার,সাধারণ সম্পাদক সুরুজ আলী, প্রচার সম্পাদক মোশারফ হোসেন ও জেলা ছাত্রফ্রন্ডের সভাপতি আতিকুর জামান ফুরকান সহ অন্যান্যরা।
‎
‎এসময় বক্তারা বলেন, দেশের শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জাকের পার্টির আদর্শই পারে জনগণকে ঐক্যবদ্ধ রাখতে।
‎উক্ত শান্তি ও স্হিতিশীলতার আহবানে সাংগঠনিক জনসভা ও র্যালীতে স্থানীয় নেতা-কর্মীসহ বিপুলসংখ্যক ভক্ত-অনুরাগী অংশ নেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK