1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় নানান কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৭৭ বার পঠিত
“দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় যুব দিবস-২০২৪ উদযাপিত হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) সকালে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষ্যে নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বীর শহীদদের স্মরণে বৃক্ষরোপন ও শহীদ চত্তরের উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
দিবসটি উপলক্ষ্যে নেত্রকোনা জেলা সদরের চল্লিশায় রাজেন্দ্রপুর নগুয়া খালপাড় এলাকায় খাল পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। পরে নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফারজানা পারভীনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত যুব দিবসের অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সারওয়ার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, সদর উপজেলা নির্বাহী অফিসার তানিয়া তাবাসসুম, নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সচিব মাহাবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম সহ অন্যান্যরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK