1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ ৩৯ জনের সম্পদের তথ্য চেয়েছে দুদক

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ৬৬ বার পঠিত
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেনসহ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩৯ জনের সম্পদের তথ্য চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুদকের চাঁদপুর জেলা কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

দুদকের পাঠানো চিঠিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ধারা ১৯ এবং দুদক বিধিমালা, ২০০৭-এর বিধি ২০ অনুযায়ী রেকর্ড বা তথ্য সরবরাহের জন্য এই অনুরোধ করা হয়েছে।

চলতি মাসের ১৪ তারিখে চাঁদপুর জেলা কার্যালয় থেকে লক্ষ্মীপুর পৌর প্রশাসক বরাবর এ–সংক্রান্ত চিঠি পাঠানো হয় (স্মারক নং ০০.০১.০০০০.৭১৮.০১.০০৫.২৪)।

অভিযোগে বলা হয়েছে, পৌর তহবিল থেকে কোটি কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে অনুসন্ধানের অংশ হিসেবে নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন, কর নির্ধারক আব্দুর রহমান, উপসহকারী প্রকৌশলী শামছুল আলম ও মোহাম্মদ ইসহাক, নক্সাকারক এবিএম আশরাফ উদ্দিনসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও তাঁদের স্বজনদের সম্পদের তথ্য চাওয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট ৩৯ জনের নামে কোনো জমি, বাড়ি, ফ্ল্যাট, দোকান বা অন্য কোনো স্থাবর সম্পত্তি ক্রয়-বিক্রয়ের ভিত্তিতে নামজারি বা খতিয়ান সৃষ্টি হয়ে থাকলে তার ছায়ালিপি দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার কাছে জমা দিতে হবে।

এ বিষয়ে নির্বাহী প্রকৌশলী জুলফিকার হোসেন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। কোনো চিঠিও পাইনি।’

উপসহকারী প্রকৌশলী শামছুল আলম বলেন, ‘আমাদের আয়কর রিটার্নের কাগজপত্র জমা দেওয়ার কথা বলা হয়েছে। আমরা তা জমা দেব এবং তদন্তে সহযোগিতা করব।’

লক্ষ্মীপুর পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাভী বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখনো কোনো দাপ্তরিক চিঠি পাইনি।’

দুদকের চাঁদপুর জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত চলছে।’

এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর পৌর প্রশাসক মোহাম্মদ জসীম উদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মুঠোফোনে পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK