
চাটখিল উপজেলার পৌরসভার ৮ নং ওয়ার্ড টগবা গ্রামের আনসার উল্লাহ পাপ্পুকে সৌদি আরবের রিয়াদে নাহিদ এবং ইমরান গ্রুপ নামের দুটি সন্ত্রাসী সংগঠনের ব্যক্তিরা অপহরণ করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২২ অক্টোবর (বুধবার) বাংলাদেশ সময় দুপুর ০১ টা ৩০ মিনিটের দিকে রিয়াদে অবস্থানকালে তিনি অপহৃত হন। তিনি পেশায় একজন গাড়ি চালক এবং দীর্ঘদিন ধরে সৌদি আরবে প্রবাস জীবন কাটাচ্ছিলেন।
অপহরণের পর থেকে আনসার উল্লাহ পাপ্পুর সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। এতে দেশে ও প্রবাসে থাকা স্বজনদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। তার ছেলে তাওহীদ জানান, “বাবার কোনো খোঁজ না পেয়ে আমরা দিনরাত চিন্তায় ছিলাম। সন্ত্রাসীরা সৌদি আরবের রিয়াদ থেকে তিন দিন আগে আমার বাবাকে তার গাড়িসহ অপহরণ করে।
হাত, পা, চোখ, বেধে ভিডিও কল করে আগাত করে দেখায়। বড় অংকের টাকা মুক্তিপন দাবি করে।
না দিলে এক হাত কেটে পেলার হুমকি দেয়, জীবন বাঁচাতে আমরা মুক্তিপন দিতে রাজি হয়ে ১৫ হাজার রিয়াল পাঠিয়ে দিই। তিন দিন পর আমার বাবাকে রাস্তায় পাশে রেখে যায়। এবং অমানবিক নির্যাতন করে। বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমার বাবার মত এরকম আরো অনেক মানুষ দিন দিন সৌদি আরবে অপহরণের শিকার হচ্ছে, সৌদির দূতাবাসের কাছে অপহরণকারীদের ধরে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দাবী করছি। আমরা সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাছে সাহায্য চেয়েছিলাম।”
এদিকে ভুক্তভোগী জানান সেখানে নাহিদকে দেখা না গেলেও ইমরানকে চিনতে পেরেছেন বলে জানান তিনি। অন্যদিকে এই ঘটনা সাথে জড়িত আরো বেশ কয়েকজনকে চিহ্নিত করা গেছে। ব্যাংক থেকে টাকা তোলার কিছু CCTV ফুটেজ CID এর হাতে গেছে বিস্তারিত নিয়ে পরবর্তী ভিডিও থাকছে।
অবশেষে শুক্রবার জুমার নামাজের পর সর্বশেষ তথ্যে জানা যায়, আনসার উল্লাহ পাপ্পুকে রিয়াদের মানফুয়ার রাস্তায় আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি প্রবাসী কয়েকজন বাংলাদেশি ও পাপ্পুর পরিবার।
পরিবার সূত্র জানায়, বর্তমানে পাপ্পু নিরাপদে রয়েছেন এবং খুব শিগগিরই স্বজনদের সঙ্গে যোগাযোগ করছেন। বর্তমানে তিনি খুবই অসুস্থ অবস্থায় আছেন।