1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভোলার লালমোহনে নানা আয়োজনে  যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ১২৬ বার পঠিত
এম রিয়াজ উদ্দিন,  লালমোহন( ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহনে নানা  কর্মসূচীর মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর)  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, লালমোহন উপজেলা ও পৌরসভার আয়োজনে ভোর ৬ টায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয়, দলীয় ও যুবদলের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। পরবর্তীতে ভোর সাড়ে ৬ টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তমের প্রতিকৃতিতে সম্মান প্রদর্শন,  সকাল সাড়ে ৮টায় জাতীয় সংগীত, দলীয় সংগীত ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভাষন সম্প্রচার এবং সাড়ে ৯টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন শেষে শহরের চৌরাস্তা মোড় সংলগ্ন হাফিজ উদ্দিন আহমেদ এভিনিউতে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য প্রদান করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য, মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমেদ।
লালমোহন উপজেলা যুবদলের সভাপতি মো. শাহিনুল ইসলাম কবির হাওলাদারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. বশির হাওলাদারের সঞ্চালনায়  এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবাল, সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সভাপতি সাদেক মিয়া জান্টু, উপজেলা বিএনপির  সাবেক যুগ্ম আহবায়ক মো. শফিউল্লাহ হাওলাদার, পৌর বিএনপির  সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সহ-সভাপতি মো. মোসলে উদ্দিন আহমদ,সাধারণ সম্পাদক কাজী হাসানুজ্জামান, পৌর যুবদলের সভাপতি মো. জাকির ইমরান, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি নাফিজ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা,  পৌরসভা ও ইউনিয়ন  বিএনপির অঙ্গ ও  সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK