1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরকে আধুনিক ও সমৃদ্ধ নগরী করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন: ড. রেজাউল করিম

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক:
লক্ষ্মীপুর পৌরসভার বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধ্যায় সদর উপজেলার বাগবাড়ী ঐতিহ্য কনভেনশন সেন্টারে।

সভায় প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর–৩ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও ঢাকা মহানগর উত্তর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা নায়েবে আমীর ও কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য মাওলানা নাছির উদ্দিন মাহমুদ। তিনি জেলা সহসেক্রেটারি ও লক্ষ্মীপুর–৩ (সদর) নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর আমীর।

সভায় বক্তৃতায় ড. রেজাউল করিম বলেন, “লক্ষ্মীপুরের উন্নয়ন ও জনগণের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সততা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করলে লক্ষ্মীপুরকে একটি আধুনিক ও সমৃদ্ধ নগরীতে রূপান্তর করা সম্ভব।”

তিনি আরও বলেন, “রাজনীতি জনগণের সেবার মাধ্যম। এই সেবাকে ইবাদত মনে করে কাজ করলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব।”

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শিক্ষাবিদ, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK