
সোহেল খান দূর্জয় নেত্রকোনা:
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নেত্রকোনায় লিফলেট বিতরণ করেছে জেলা মহিলা দল।
জাতীয়তাবাদী মহিলা দল নেত্রকোনা জেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজা আক্তারের নেতৃত্বে শনিবার বিকেলে জেলা মহিলা দলের নেত্রীরা নেত্রকোনা পৌরসভার মোক্তারপাড়া এলাকায় বিভিন্ন বাসা বাড়িতে ও সাধারণ জনতার মাঝে এই লিফলেট বিতরণ করেন।
জানা যায়, নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক এর তত্ত্বাবধানে জেলা মহিলা দলের নেত্রীরা বিএনপি‘র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এই লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান কতৃক ঘোষিত আগামীর রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে জেলা মহিলা দলের সকল নেত্রীবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে জনতার পাশে থেকে এক সাথে কাজ করার আহবান জানান তারা।
এ সময় জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি লিপি আক্তার সহ জেলা ও উপজেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেত্রীরা সহ সাধারণ মানুষ এই লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।