1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় মানব সেবা ব্লাড ফাউন্ডেশন ইউনিয়ন এর কমিটি ঘোষণা

মুহাম্মদ মেহেদী হাসান ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ২১৭ বার পঠিত

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ এর পক্ষথেকে নদমূলা ইউনিয়ন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। ২৪ অক্টোবর রোজ শুক্রবার “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ এর পক্ষথেকে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ মেহেদী হাসান।

এছাড়াও “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মাদ মেহেদী হাসান, সভাপতি তানজিম হাসান কামাল, সাধারণ সম্পাদক তৌহিদ আহমেদ, ভান্ডারিয়া উপজেলার সভাপতি রাকিব হাওলাদার, সাধারণ সম্পাদক জাহিদুরল কবির জনি এর স্বাক্ষরিত এ কমিটির প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেন তারা। সৈয়দ মহিউদ্দিন সাগর সভাপতি, সাইফুল মোল্লা সাধারণ সম্পাদক, আলভি হাওলাদার সাংগঠনিক সম্পাদক সহ মোট ৬১ জন সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়া হয়। এ সময়, এ সময় প্রতিষ্ঠাতা ও পরিচালক মুহাম্মদ মেহেদী হাসান স্বেচ্ছাসেবক মূলক বক্তব্য রাখেন এবং নবগঠিত এ কমিটির ঘোষণা দেন।

“সৃষ্টির সেবায় স্রষ্টার সন্তুষ্টি” এই স্লোগানকে সামনে রেখে মানব সেবায় কাজ করে আসছে “মানব সেবা ব্লাড ফাউন্ডেশন” বাংলাদেশ। সেই সাথে সংগঠন এর সকল সদস্যর পক্ষ থেকে নবগঠিত ইউনিয়ন কমিটির সকলের জন্য শুভেচ্ছা ও অভিন্দন জানিয়েছেন। তিনি বলেন, কমিটিতে নাম বা পদবী থাকাটা মুখ্য বিষয় নয়, যিনি স্বেচ্ছাসেবক তিনি সব সময় ভালো কাজের সাথে থাকার চেস্টা করেন, অনেকে আছেন কমিটিতে নাম না থাকলে বিভিন্ন ধরনের কথা বলেন এবং স্বেচ্ছাসেবকমূলক কাজে বাধা প্রদান করেন, আসলে এমন মানুষ স্বেচ্ছাসেবক হতেই পারেনা! স্বেছাসেবক কোন দলের বা সংগঠন এর সাথে জরিত সেটা দেখার বিষয় নয়, আমরা দল মত নির্বিশেষে সকলকে নিয়ে স্বেচ্ছাসেবক মূলক কাজ করতে চাই। আশাকরি সকলেই যার যার অবস্থান থেকে ভালো কাজে সহযোগিতা করবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK