1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় খেলাফত আন্দোলনের প্রতিবাদী মানববন্ধন, ইসকন নিষিদ্ধ না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৮৯ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
ইসকনকে অবিলম্বে নিষিদ্ধ এবং দেশের বিভিন্ন জায়গায় মুসলিম তরুণীদের টার্গেট করে করে হিন্দু সঙ্ঘবদ্ধ চক্র কর্তৃক পালাক্রমে ধর্ষণ ও গাজীপুরে মসজিদের ইমামকে গুম করার ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ১১ টায় নেত্রকোনা বড়বাজার শাহী মসজিদের সামনে খেলাফত আন্দোলনের ঘন্টাব্যপী প্রতিবাদী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বড়বাজার শাহী মসজিদের সামনে শুরুতে মানববন্ধন কর্মসূচি পালিত হয় এরপর একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ রাস্তা গুলো প্রদক্ষিণ করে বারহাট্টা রোডস্থ জামিয়া ইসলাম উলুম মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব মাওলানা গাজী মুহাম্মাদ আব্দুর রহীম রুহী, ইসলাম ঐক্যজোটের জেলা সভাপতি মাওলানা শরিফ উদ্দিন ও সেক্রেটারি মাওলানা আবু সায়েম খান, জেলা হেফাজতে ইসলামের সদস্য সচিব মাওলানা মাজহারুল ইসলাম, খেলাফত আন্দোলন নেতা মাওলানা মুস্তাফা জেহাদী, মুফতি আরিফুজ্জামান, হাফেজ জাকির হোসেন, মুফতি মুসা শেখ, মাওলানা আতাউর রহমান কমলপুরী, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা ইজহারুল ইসলাম, মাওলানা আব্দুল মোতালিব, হাফেজ সাকিব আল হাসান প্রমুখ।
এ সময়  খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব গাজী মোহাম্মদ আব্দুর রহিম রহিম বলেন, ইসকন ধর্ম প্রচারের নামে দীর্ঘদিন যাবত বাংলাদেশে একের পর এক উস্কানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে, দেশের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক উস্কানি দিয়ে শান্ত এই ভূমিকে বিদেশি ইন্দনে অশান্ত করে তোলার ফন্দি এঁকেছে। চট্টগ্রামে আদালত প্রাঙ্গণে প্রকাশ্যে এডভোকেট আলিফ হত্যাকান্ড তার জ্বলন্ত উদাহরণ। সাম্প্রতিক সময়ে গাজীপুরে মাদ্রাসার ১৩ বছর ১ ছাত্রীকে হিন্দু একটি চক্র পালাক্রমে ধর্ষণ করেছে। টঙ্গীতে একজন মসজিদের ইমামকে হত্যার উদ্দেশ্যে গুম করে নিয়ে পঞ্চগড়ে ফেলে রেখেছে। আমরা এভাবে পর্যবেক্ষণ করে দেখেছি, সবগুলো ঘটনার পেছনে ইসকনের হাত রয়েছে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর এই ইসকন বাংলাদেশে বিশৃঙ্খলা করে দেশ-বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমরা অন্তবর্তী কালীন সরকারের কাছে দাবী জানাচ্ছি অনতিবিলম্বে উগ্রবাদী সংগঠন ইস্কন কে নিষিদ্ধ, গাজীপুরে মাদ্রাসা ছাত্রী ধর্ষণের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং গাজীপুরে মসজিদের ইমামকে গুম করার পরিকল্পনাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় দেশের তৌহিদী জনতাকে সাথে খেলাফত আন্দোলন কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK