1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় সমবায় সমিতির প্রাক-নিবন্ধন প্রশিক্ষণ অনুষ্ঠিত

দৈনিক অনন্ত বাংলা ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৬৭ বার পঠিত
সোহেল খান দূর্জয় নেত্রকোনা :
নেত্রকোনায় প্রস্তাবিত মইনপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড -এর প্রাক-নিবন্ধন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) পৌর শহরের মইনপুর এলাকায় জেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক জাহিদ হাসান তানিমের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক এ.কে.এম মঞ্জুরুল হক, আবু সাদাত মোহাম্মদ সায়েম খান, অনন্ত কুমার সরকার এবং উপজেলা সমবায় কার্যালয়, নেত্রকোনার সহকারী পরিদর্শক মো. সারোয়ার খান।
বক্তারা বলেন, “সমবায়ের মাধ্যমে সংগঠিত প্রচেষ্টা ও পারস্পরিক সহযোগিতাই টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি। সমবায় সংগঠন মানুষকে আত্মনির্ভরশীল হতে উৎসাহিত করে এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করে।”
সভাপতির বক্তব্যে জাহিদ হাসান তানিম বলেন, “আমরা চাই সমবায়ের মাধ্যমে মইনপুরকে একটি স্বনির্ভর ও উন্নত গ্রাম হিসেবে গড়ে তুলতে। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা থাকলে এ লক্ষ্য অর্জন সম্ভব।”কর্মশালায় সমিতির সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK