1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই হাতিয়ার উন্নয়ন ঘটে: নাঈম

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ২৭৯ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যখনই রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তখনই হাতিয়া উপজেলার উন্নয়ন ত্বরান্বিত হয় বলে মন্তব্য করেছেন যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী কারীমুল হাই নাঈম। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার আফাজিয়া বাজারে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির পক্ষে জনমত তৈরির লক্ষ্যে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

 

কারীমুল হাই নাঈম বলেন, “হাতিয়া আমার জন্মভূমি। এখানকার মাটি ও বাতাসেই আমি বড় হয়েছি। দীর্ঘদিন ধরে এই দ্বীপের মানুষ শোষণ-নিপীড়নের মধ্যে দিন কাটাচ্ছে। নলচিরা ঘাটের অনিয়ম, চুরি ও যাত্রী হয়রানি এখনো বন্ধ হয়নি। নদীভাঙনে মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বিএনপি আবার ক্ষমতায় এলে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে হাতিয়ার এসব দুর্ভোগ দূর করা হবে।”

 

তিনি আরো বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া একাধিকবার হাতিয়ায় এসেছেন। যখনই তিনি এসেছেন, তখনই এ অঞ্চলে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। নতুন করে ভাসানচর ও সীমান্ত নিয়ে নানা ষড়যন্ত্র চলছে, কিন্তু হাতিয়ার মানুষ ঐক্যবদ্ধ থাকলে কেউ আমাদের ক্ষতি করতে পারবে না।”

আগামী নির্বাচনে হাতিয়ার মানুষকে ঐক্যবদ্ধভাবে বিএনপিকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আপনারা যদি বিএনপির পাশে থাকেন, তবে হাতিয়ার যাতায়াত ব্যবস্থা ও নদীভাঙন রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।” পথসভায় হাতিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের পাঁচ সহস্রাধিক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। এর আগে উপজেলার হরনী ইউনিয়নে তিনি দেশনায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK