1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় পৌরসভার রাস্তার নেই পুনঃনির্মাণের উদ্যোগ, এলাকাবাসী ভোগান্তিতে

মুহাম্মদ মেহেদী হাসান, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ৩৪২ বার পঠিত

পিরোজপুরের ভান্ডারিয়া পৌরসভার ৮নং ওয়ার্ডের কানুয়া এলাকায় মো:বাদল কাজী বাড়ি থেকে সাবেক ইউপি সদস্য মরহুম সত্তার সরদার ও হাওলাদার বাড়ির সামনে হয়ে গাজী বাড়ি পর্যন্ত আনুমানিক ১০০০ফিট রাস্তা ১৯৯১ সালে নির্মান করা হয়। আজ নির্মানের প্রায় তিন যুগ অতিবাহিত হলেও হয়নি পুনঃ নির্মাণ। বর্তমান রাস্তার অবস্থা এতটাই খারাপ জোয়ারের পানি ও বৃষ্টি হলেই ডুবে যায়। যানবাহন চলাচল দুরের কথা পায়ে হেঁটে চলাচল করতে ও খুবই কষ্ট হয়।
স্হানীয় বাসিন্দা ও বিএনপির আবদুল হালিম জানায় রাস্তাটার খুবই ভয়াবহ অবস্থায়। প্রতি জোয়ারে পানি ওঠে, জায়গায় জায়গায় গর্ত আর কাঁদা, গাছের শিকর ও বৃষ্টি হলে এই পথে হাঁটা যায় না। পাশাপাশি অসুস্থ রোগী, বৃদ্ধ ও শিশু শিক্ষার্থীরা চরম ভোগান্তিতে পড়ে।

 

নিকটতম শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা জানান, বর্ষা মৌসুমে ও জোয়ারের সময় রাস্তাটি ডুবে যাওয়ায় বিদ্যালয়ে শিক্ষার্থীদের যাওয়া-আসা ব্যাহত হচ্ছে। এতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে। এলাকাবাসী তাঁদের ক্ষোভ প্রকাশ করে বলেন বিগত বছরে রাজনৈতিক প্রতিহিংসায় এই সড়কটি মেরামত বা পাকা করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্ষা মৌসুমে রাস্তাটি কাঁদা ও জলাবদ্ধতায় চলাচলের অযোগ্য হয়ে পড়ে।দীর্ঘ দিন ধরে আমরা ভোগান্তিতে আছি । দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK