1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৬৪ বার পঠিত

নোয়াখালীর চাটখিল উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।  

শুক্রবার (০৩ অক্টোবর) বিকেলে চাটখিল পৌরসভা ৯নং ওয়ার্ড ছয়ানী টবগা বায়তুল নুর জামে মসজিদ প্রাঙ্গণে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মরহুমের মরদেহে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

ফেনীতে থেকে আগত বিজিবির একটি চৌকস দল তাকে গার্ড অব অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়। এক মিনিট নীরবতা পালন শেষে একই স্থানে জানাজা এবং পরে ছয়ানী টবগা রমজান আলী মুন্সি বাড়ির কবরস্থানে তাকে দাফন করা হয়।

তিনি ১৯৬৭ সালে বিজিবিতে যোগদান করার পর ১৯৭১ সালে মুক্তিযোদ্ধ চলাকালীন সময়ে ২নং সেক্টর এর অধিতে মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেন এবং অবসর গ্রহণ করেন ১৯৯৩ সালে। ব্যক্তিগত জীবনে বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম এর চার ছেলে ও এক কন্যা এবং এক স্ত্রী রেখে যান।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, চাটখিল থানা ওসি মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবকবৃন্দ।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK