1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুনট ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন 

মুঞ্জুরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

বগুড়ার ধুনট বাসস্ট্যান্ডের ২০০ গজ পশ্চিমে শেরপুর রোড সংলগ্ন, বুধবার (১ অক্টোবর) দুপুরে উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার প্রতিশ্রুতিতে ইসলামী হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

ধুনট ইসলামী হাসপাতালের পরিচালক রেজাউল করিম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া জেলা আমীর অধ্যক্ষ আব্দুল হক সরকার।

শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলার সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা কাজীপুর নির্বাচনী এমপি প্রার্থী অধ্যাপক মাওলানা শাহীন আলম, জামায়াতে ইসলামী আদমদিঘী ও দুপচাঁচিয়া এমপি প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের, শেরপুর ধুনট এমপি প্রার্থী আলহাজ্ব দবিবুর রহমান, জামায়াতে ইসলামী ধুনট উপজেলা আমীর অধ্যাপক মাওলানা আমিনুল ইসলাম, ধুনট সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট পৌর আমীর তরিকুল ইসলাম, ধুনট থানা (ওসি) সাইদুল আলম।

আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী ধুনট উপজেলা নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলাল তালুকদার, জামায়াতে ইসলামী কালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহেল বাকী, মাওলানা ফারুক, রফিকুল ইসলাম, ছাত্র শিবির ধুনট উপজেলা সভাপতি সজিব আহমেদ সহ প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK