1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ভাণ্ডারিয়ায় স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

মুহাম্মদ মেহেদী হাসান, ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ২২৯ বার পঠিত

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে স্বাস্থ্য সহকারীদের চলমান কর্মবিরতির চতুর্থ দিনেও টিকাদান কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবার সকাল ১০টায় ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ফটকের সামনে তারা অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ভাণ্ডারিয়া শাখার সভাপতি এ জেড সায়েম, সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল হোসেন, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও অ্যাসোসিয়েশনের উপদেষ্টা মিনারা বেগম প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৯৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের নিয়োগবিধি পরিবর্তন ও টেকনিক্যাল পদমর্যাদা দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কিন্তু ২০১৮, ২০০০, এবং ২০২৫ সালে একই কাগজ তৈরি হলেও আমাদের দাবি বাস্তবায়িত হয়নি। আমরা মাঠপর্যায়ে গর্ভবতী নারী, শিশুদের টিকাদানসহ ভিটামিন, কৃমিনাশক ও ইপিআই ক্যাম্পেইনের মাধ্যমে ১০টি রোগের টিকা দিচ্ছি। অথচ আমরা এখনো অবহেলিত স্বাস্থ্যকর্মী হয়েই আছি। এমনকি পশু-পাখির চিকিৎসায় নিয়োজিতদেরও গ্রেড পরিবর্তন করে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হয়েছে, কিন্তু আমরা বঞ্চিত।

তারা আরো বলেন, আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অধীন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) সহ তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবায় নিয়োজিত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করছি। এর মধ্যে রয়েছে নিয়োগবিধি সংশোধন, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ এবং ১৪তম গ্রেডে উন্নীতকরণ। দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে গত ১ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছি, যা দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে।

তারা অভিযোগ করেন, বিগত সরকারগুলো আমাদের বারবার আশ্বাস দিলেও দাবি পূরণ করেনি। আমরা চাই সরকার দ্রুত আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে, যাতে আমরা পুনরায় মাঠে কাজে ফিরতে পারি। আমাদেরকে আর প্রতারিত করবেন না, এটাই আমাদের আহ্বান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK